কচুয়ায় আলমগীর হোসেন স্বপন চেয়ারম্যানের বাড়ীতে চুরি।
মো: আকাশ মিয়াজী | ১২:৪১ মিঃ, জুলাই ২৪, ২০১৯
চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের অধিবাসী ৪ নং পূর্ব ইউনিয়নের সাবেক ৩বারের সফল চেয়ারম্যানও বিএনপির নেতা আলমগীর হোসেন স্বপনের বাড়িতে চুরির চেষ্টাকালে দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
গত রবিবার রাতে একই উপজেলার পালাখাল গ্রামের সুজাত আলীর পুত্র মেহেদী হাসান(২০) ও একই গ্রামের জামাল হোসেনের পুত্র শাকিব হোসেন(১৮) তার বিল্ডিং ঘের শিক্যাবল গেইটের তালা ভেঙ্গে গৃহে প্রবেশ করে
ফ্যান লাইট, মটর,দামী কাপর,মূল্যবান কাগজ পত্র আসবাবপত্র ভ্যানে করে নেয়ার সময় স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কচুয়া থানার এসআই মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোঁস নিয়ে জনতার গণধোলাই থেকে রক্ষা করে থানা নিয়ে আসে।
এসআই মনিরুজ্জামান ভূঁইয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদের চাঁদপুর কোর্টে প্রেরন করা হয়েছে।
অপরদিকে স্থানীয়রা জানিয়েছেন, ইতিপূর্বে ওই চেয়ারম্যানের বাড়িতে কয়েক দফা দুর্ধুর্ষ চুরি সংঘটিত হয়েছে।
