৯টি কারনে স্বামীকে তালাক দিতে পারবে স্ত্রী : আকাশ মিয়াজী
লেখক মো: আকাশ মিয়াজী | ১২:৩০ মিঃ, জুন ২৬, ২০১৯
৯ টি কারনে স্বামীকে তালাক দিতে পারবে স্ত্রী।
মো: আকাশ মিয়াজী
এল,এল বি (অনার্স) অধ্যায়নত
এমন এক জীবনসঙ্গী, যে সুখে-দুঃখে পাশে থাকবে, আপনাকে সম্মান করবে, ভালোবাসবে আর যাকে চোখ বুঁজে বিশ্বাস করা যাবে৷
কিন্তুু বিয়ের পর যদি দেখেন মানুষটার সঙ্গে ঘরই করা যাচ্ছে না? তখন আপনি কি করবেন?
আপনি হয়ত বলবেন – এ আবার কেমন প্রশ্ন? বিয়ের পর বনিবনা না হলে, ‘ডিভোর্স' বা বিবাহবিচ্ছেদ তো আর আমাদের সমাজে নতুন কিছু নয়৷ এমনকি আইনেও পুরুষ তো বটেই, নারীকেও বিবাহবিচ্ছেদের অধিকার দেয়া হয়েছে!

মুসলিম বিবাহবিচ্ছেদ আইন ১৯৩৯ অনুযায়ী, বেশ কয়েকটি কারণে স্ত্রী আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটাতে পারেন৷
কারণগুলো হলো – ১. যদি চার বছর ধরে স্বামীর ঠিকানা অজ্ঞাত থাকে ২. যদি দু'বছর ধরে স্বামী তার স্ত্রীর ভরণপোষণের সংস্থান করতে ব্যর্থ হয় ৩. স্বামীর যদি সাত বছরের কারাদণ্ড হয় ৪. যুক্তিসঙ্গত কারণ ছাড়া স্বামী যদি তার বৈবাহিক দায়িত্ব পালনে ব্যর্থ হয় ৫. স্বামী পুরুষত্বহীন হলে ৬. স্বামীর মস্তিষ্ক বিকৃত হলে ৭. বিবাহ অস্বীকার করলে ৮. স্বামী যদি নিষ্ঠুরতা প্রদর্শন করে, ৯. অনুমতি ছাড়া স্বামী দ্বিতীয় বিবাহ করলে৷
এই ৯ টি কারন তথ্য প্রমান থাকলে যে কোন স্বামীকে
তাঁর স্ত্রী তালাক দিতে পারবে।
মো: আকাশ মিয়াজী সহ- সাধারণ সম্পাদক
জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটি
