শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মরুর বুকে ফুটবল জোয়ার

demo | ০১:০৫ মিঃ, নভেম্বর ৬, ২০১৭

এ দেশের সব মানুষ দলে দলে কোথায় যাচ্ছে? বিদেশি পর্যটক গত শনিবার হিশরে এসে দাঁড়ালে নিশ্চিত এ প্রশ্নই করতেন। হিশর সেন্ট্রাল স্টেডিয়ামের রাস্তায় মানুষের ওই ঢল দেখলে মনে হবে, এই জনসমুদ্রের সামনেই বোধ হয় হ্যামিলিনের সেই বাঁশিওয়ালা!

কিন্তু এখানকার সেই ‘বাঁশিওয়ালা’ না হ্যামিলিনের, না তিনি কোনো অস্থিচর্মের মানুষ। সেটা আসলে দুশানবের একটি ক্লাব—ইসতিকলল এএফসি। দলটি এএফসি কাপের ফাইনালে নাম লেখানোর পর পুরো দেশ জেগে উঠেছিল ইসতিকললের জন্য। কিন্তু ফাইনালে ইরাকি এয়ার ফোর্সের কাছে ১-০ গোলে হারে তাদের হৃদয় ভেঙেছে। ভগ্নহৃদয়ের সেই ফুটবলপ্রেমীদের দেখে মনে হয়েছে, সামান্য ফুটবল ম্যাচ কীভাবে একটি দেশকে জাগিয়ে তুলতে পারে—দুশানবেতে পা না রাখলে তা বোঝার উপায় ছিল না।
তাজিকিস্তানের রাজধানী দুশানবের অনেক বাইরে হিশরের অবস্থান। প্রায় জনশূন্য ও প্রকৃতিগত কারণে অঞ্চলটিকে মনে হয় মরুভূমি অঞ্চল। তার মাঝে সগৌরবে দাঁড়িয়ে সেন্ট্রাল স্টেডিয়াম। তার গ্যালারিতে এখনো নতুন রঙের গন্ধ, বিদ্যুৎ–সংযোগ কিংবা ওয়াই–ফাই সুবিধার সঙ্গেও ধাতস্থ হয়ে ওঠেনি পুরোপুরি। এমন একটি জায়গায় যদি দেখতে পান জনসমুদ্র, আর সেই কলতানমুখর সমুদ্র থেকে যদি ভেসে আসে গর্জন ‘লেটস গো ইসতিকলল’, তাহলে শিহরিত না হয়ে উপায় আছে!

Designed & Developed by TechSolutions Plex Ltd.