শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

চিত্রনায়িকা পপির স্বামী জাহাজ ব্যবসায়ী, বয়স ৭০ ছুঁইছুঁই

বিনোদন ডেস্ক | ০৮:১৫ মিঃ, জুলাই ১৮, ২০২৩



দেশে করোনাভাইরাস হানা দেয়ার শুরু থেকেই লাপাত্তা এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। প্রথমদিকে অভিনেত্রীর এই অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন মিডিয়া সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়।

বিশেষ করে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ নামের একটি সিনেমার শুটিং অর্ধসমাপ্ত রেখেই নিরুদ্দেশ হন পপি। এটি ছাড়া আরও কিছু কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু সবাইকে অপেক্ষায় রেখে অন্তরালবাসী হন এই চিত্রনায়িকা।

এমন দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি পপি। হঠাৎ করে নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন বিয়ের খবর। জানা যায়, ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পপি। সে সময় এ তথ্য নিশ্চিত করেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক তারই এক ঘনিষ্ঠজন। যদিও পপির বিয়ের কাবিননামা নিয়ে রয়েছে ধোঁয়াশা!

পপির সন্তান জন্মের দুই বছর হতে চলল। কিন্তু আজও তা নিয়ে একটি শব্দ করেননি এই নায়িকা। প্রশ্ন–অন্তরালে কেমন আছেন পপি, আর কতদিন আড়ালে থাকবেন তিনি? কবেই বা স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে আসবেন। উত্তর অজানা।

তবে জানা গেছে, এক জাহাজ ব্যবসায়ীকে বিয়ে করে সংসার করছেন পপি। স্বামীর নাম আদনান, বয়স ৭০ ছুঁইছুঁই। এটি পপির প্রথম বিয়ে হলেও আদনানের দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে এই বয়োবৃদ্ধের এক কন্যাসন্তান রয়েছে বলে সূত্রের খবর।

স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি। নায়িকারও তার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মাঝে ছোট বোন সুমির সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হলেও এখন সেটিও বন্ধ। অনেকটা বাসাবন্দি ‘চারিদিকে শত্রু’ সিনেমার এই নায়িকা। স্বামী-সংসারে সেভাবে ভালো নেই পপি।

সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়ার পর থেকে ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ করে দেন তিনি। করেছেন ঠিকানা বদলও। মাঝে পপির নতুন ফোন নম্বর হাতে এই প্রতিবেদকের হাতে আসলে যোগাযোগ করা হয় ‘দাম দিয়ে প্রেম যায় না কেনা’ অভিনেত্রীর সঙ্গে। তবে পরিচয় পেতেই মুহূর্তেই রং নম্বর জানিয়ে কথা বাড়ানোর আগেই ফোনটি কেটে দিয়ে বন্ধ করে দিয়েছিলেন তিনি।

তবে ‘রং নম্বর’ বলে চালিয়ে দিলেও পপির চিরচেনা কণ্ঠ আট থেকে আশি সবারই চেনা। কণ্ঠ শুনে রাস্তার দিন মজুরের ওই লোকটিও বলবেন এটি ‘জানের জান’ পপিই। বর্তমানে সেই নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

ভালোবাসার সংসার আর সন্তান নিয়েই এখন কেটে যাচ্ছে পপির দিন-রাত। অনেকেই ধারণা করেছিলেন সন্তান জন্মের পর নিজেকে ফিট করে প্রকাশ্যে আসবেন পপি। এরই মধ্যে জিম করে নিজেকে ফিট করেছেন তিনি। তবে ওজন কমিয়ে নিজেকে তৈরি করলেও ফেরার তাগিদ নেই নায়িকার। এখন সংসারে অভিনিবিষ্ট তিনি।

তবে পপির সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর জীবনে যা–ই ঘটুক না কেন, তিনি শিগগিরই ফিরবেন সবার মাঝে, করবেন সব জল্পনা-কল্পনার অবসান।

এর আগে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল পপির। নায়িকার ইস্কাটনের বাসায় তারা দুজনে একসঙ্গে দীর্ঘদিন ছিলেন বলেও শোনা যায়। এছাড়া গত বছর পপি-জায়েদের বিয়ের কাবিননামার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আরও দেখা যায় তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের একটি ছবিও। যদিও পৃথক সাক্ষাৎকারে তারা দুজনেই সে বিয়ের কথা অস্বীকার করেন।

একসময় চিত্রনায়ক শাকিল খানের সঙ্গেও পপির সম্পর্ক ছিল বলে ঢালিউডে গুঞ্জন উঠেছিল। তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন। কিন্তু এ খবরও সে সময় গুজব বলে উড়িয়ে দেন শাকিল-পপি। পরবর্তীতে শাকিল খান বিয়ে করে সংসারী হয়েছেন। বাচ্চাকাচ্চার বাবাও হয়েছেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.