শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

কেউ ভালো কাজ করলে কী দোয়া করবেন?

ইসলাম ডেস্ক | ০৮:০৯ মিঃ, জুলাই ১০, ২০২৩



মুসলিম কিংবা অমুসলিম; যে কেউ ভালো কাজ করতে পারে। তাদের কেউ ভালো কাজ করলে তাদের জন্যও কল্যাণের দোয়া করা যাবে। তাদের কৃতজ্ঞতা জানানো যাবে। কিন্তু তাদের ভালো কাজের জন্য কী দোয়া করতে হবে? এ বিষয়টি কি ইসলাম সমর্থন করে?

হ্যাঁ, মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, কেউ কারো উপকার করলে কিংবা কেউ কোনো ভালো কাজ করলে তার জন্য দোয়া করার দিকনির্দেশনা এসেছে হাদিসে। তাদর জন্য দোয়াগুলো হবে এমন-

> অমুসলিমের জন্য দোয়া

অমুসলিম (হিন্দু, বৌদ্ধ, ইহুদি কিংবা খ্রিস্টান যে-ই হোক) ভালো কাজ করলে তাদের জন্য সুন্দর শ্রুতিমধুর ছোট্ট একটি দোয়া রয়েছে। তাহলো-

جَمَّلَكَ اللهُ

উচ্চারণ : ঝাম্মালাকাল্লাহ

অর্থ : আল্লাহ আপনাকে সৌন্দর্যমণ্ডিত করুন।

> মুসলিমের জন্য দোয়া

ভালো কাজ করা ব্যক্তি যদি মুসলিম হয় তবে তার জন্যও রয়েছে ছোট্ট একটি দোয়া। নবিজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মুসলিম উম্মাহর যে কোনো ভালো কাজের বিনিময়ে এ দোয়া বলার নসিহত পেশ করেছেন-

جَزَاكَ اللهُ خَيْرًا

উচ্চারণ : ঝাযা-কাল্লা-হু খাইরান। (তিরমিজি)

অর্থ : আল্লাহ তাআলা আপনাকে (কাজের) উত্তম বদলা প্রতিদান করুন।

আল্লাহ তাআলা সবাইকে ভালো কাজের বিনিময়ে উত্তম ভাষায় মুসলিম-অমুসলিম উভয়ের জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.