শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

দুই সেজদার মাঝে আল্লাহর কাছে মানুষ কী চায়?

ইসলাম ডেস্ক | ০৭:১৯ মিঃ, জুলাই ৬, ২০২৩



মানুষের জীবনে সবচেয়ে বেশি কীসের প্রয়োজন? দুনিয়াতে বাঁচতে মানুষের কী প্রয়োজন? পরকালের কল্যাণে মানুষের কী প্রয়োজন? দুই সেজদার মাঝখানের চাওয়ায় রয়েছে এসব আবেদন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে এভাবেই চাইতেন-

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি, ওয়াহদিনি, ওয়ারযুকনি, ওয়াঝবুরনি, ওয়ারফানি।’

অর্থ : ‘হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন। আমার উপর রহম করুন। আমাকে নিরাপত্তা দান করুন। আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমাকে রিজিক দান করুন। আমার সব ক্ষয়ক্ষতি পূর্ণ করে দিন। আমার মর্যাদা বাড়িয়ে দিন।’

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিনটি আলাদা হাদিসে বরকতময় ও গুরুত্বপূর্ণ দোয়ার এ শব্দমালাগুলো ওঠে এসেছে। তাহলো-

১. হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সেজদার মাঝে এ দোয়া পড়তেন-

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي

উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়া আফিনি, ওয়াহদিনি, ওয়ারযুকনি।

অর্থ : হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমাকে শান্তি দান করুন, আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে রিজিক দান করুন।’ (আবু দাউদ)

২. হজরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সেজদার মাঝখানে বলতেন-

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي

উচ্চারণ : ’আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াঝবুরনি, ওয়াহদিনি, ওয়ারযুকনি।’

অর্থ : হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার সব ক্ষয়ক্ষতি পূরণ করুন, আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে রিজিক দান করুন।’। (ইবনে মাজাহ)

৩. হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের নামাজে দুই সেজদার মাঝে (বসে) বলতেন-

رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْزُقْنِي وَارْفَعْنِي

উচ্চারণ : ‘রব্বিগফিরলি, ওয়ারহামনি, ওয়াঝবুরনি, ওয়ারযুকনি, ওয়ারফানি।’

অর্থ :  (হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমার বিপদ দূর করুন, আমাকে রিজিক দান করুন এবং আমার মর্যাদা বাড়িয়ে দিন।’ (তিরমিজি)

যদিও গোটা নামাজই আল্লাহর প্রশংসা ও দোয়া। তারপরও নামাজের প্রতিটি রোকনেই মানুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। রহমত বরকত মাগফেরাত, নাজাত কামনা করে। দুনিয়া ও পরকালের কল্যাণে প্রয়োজনগুলো তুলে ধরে।

দুই সেজদার মাঝের দোয়াগুলো প্রতিটি মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। সেজদা আল্লাহর খুব কাছাকাছি হওয়ার সেরা সময়। এ সময় মানুষ আল্লাহ প্রশংসা করে। আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা তুলে ধরে। আল্লাহ তাআলাও নেককার বান্দার সব কথা কবুল করে নেন। তাই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদার সময় এবং দুই সেজদারদ মাঝে দোয়াগুলো করতেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুই সেজদার মাঝের এ দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.