শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

এলাকা ছেড়েও ধর্ষণের হাত থেকে রক্ষা পেলো না স্কুলছাত্রী

জেলা প্রতিনিধি | ০৬:৩১ মিঃ, জুলাই ৫, ২০২৩



সিরাজগঞ্জের কামারখন্দে সুমন নামের এক যুবকের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (২ জুলাই) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। 

অভিযুক্ত সুমন উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী পূর্বপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। 

জানা যায়, স্কুল থেকে ফেরার পথে প্রায়ই ভুক্তভোগীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিত অভিযুক্ত সুমন। মান সম্মানের ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে ভুক্তভোগীর পরিবার ঢাকায় পাড়ি জমায়। তাতেও বিরত হয়নি অভিযুক্ত সুমন। ঢাকায় গিয়েও ভুক্তভোগীকে উত্যক্ত করতে থাকে সুমন।

এরই একপর্যায়ে শনিবার রাতে জানালা ভেঙে ভুক্তভোগীর শোবার ঘরে ঢুকে ধর্ষণ করে সুমন। পরে ভুক্তভোগীর চিৎকারে পাশের ঘর থেকে তার বাবা-মা আসলে সুমন জানালা দিয়ে পালিয়ে যায়। পরে সকালে বিষয়টি সুমনের পরিবারকে জানাতে গেলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের মারধর করে সুমন ও তার পরিবারের সদস্যরা। 

এ ব্যাপারে অভিযুক্ত সুমনের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশীরা জানান, গ্রেপ্তার আতঙ্কে তারা পালিয়ে গেছে।

কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান বলেন, ভুক্তভোগীর বাবা ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব  হাসপাতালে ভুক্তভোগীর শারিরীক পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত সুমনসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.