শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ক্যাটরিনা-ভিকির সুখের সংসারে আগুন!

বিনোদন ডেস্ক | ০৮:৩৭ মিঃ, জুন ২৪, ২০২৩



বছর দেড়েক হলো সাত পাঁকে বাধা পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। এরপর থেকেই সুখী দম্পত্তি হিসেবে তাদের সুনাম ছড়িয়ে আছে চারদিকে। তবে হঠাৎ কী এমন হলো যাতে সংসার ভাঙনের গুঞ্জন উঠেছে।

এরই মধ্যে নাকি তাদের মধ্যে ঝামেলা চরমে পৌঁছেছে। রাগের মাথায় নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেছেন ভিকি। এমনই এক টুইট ঘিরে শুরু হয়েছে হইচই।

মধ্যপ্রাচ্যের বলিউড-ঘনিষ্ঠ এক স্বঘোষিত চিত্র সমালোচক টুইটে দাবি করেন, ভিকি-ক্যাটরিনার মধ্যে নাকি তুমুল অশান্তি। পরিস্থিতি এমন হয় যে, ক্যাটরিনার সঙ্গে অশান্তির পর ফোন ভেঙে ফেলেন নায়ক।

এর আগেও বিভিন্ন সময় এই স্বঘোষিত চিত্র সমালোচক বিভিন্ন রকম বিতর্কিত ও উস্কানিমূলক টুইট করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। এবারও এর ব্যতিক্রম হয়নি বলে ধারণা অভিনেত্রীর ঘনিষ্ঠদের। তাদের মতে এই ধরনের দাবি একেবারেই ভিত্তিহীন।

নিজের নতুন ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’ সিনেমার প্রচারে বেশকিছুদিন ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। তবে এখন স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন তিনি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.