শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

আদিলকে ডিভোর্স দিয়ে রাস্তায় ব্যাপক নাচলেন রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক | ০৭:৪৭ মিঃ, জুন ২১, ২০২৩



সম্প্রতি আদিল দুরানিকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেই সময় এতটাই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে আদিলকে বিয়ে করার জন্য তিনি ধর্মান্তরিতও হন। ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি।

নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। 

কিন্তু বছর না ঘুরতেই রাখির করা মামলায় জেল খাটছেন আদিল! এর মধ্যে নিজেদের ডিভোর্স উদযাপন করেন অভিনেত্রী। রাখি সাওয়ান্তের এমন কাণ্ড দেখে একজন লিখেছেন- সে হতাশাগ্রস্ত। আবার অনেকে রাখিকে স্বাগত জানিয়েছেন।

রাস্তায় দাঁড়িয়ে আছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার পরনে লাল রঙের লেহেঙ্গা। মাথায় টিকলি, গলায় নেকলেস। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রাখি বলেন- আমার ডিভোর্স হয়েছে।

এটা আমার ব্রেকআপ পার্টি। এ কথা শেষ করেই পাশে দাঁড়িয়ে থাকা ঢোল বাদকদের বলেন ‘স্টার্ট’। তারপর নাচতে থাকেন এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা বেশ কয়েকটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। ভাইরাল হয়েছে এসব ভিডিও।

গত ৬ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় স্বামী আদিলের বিরুদ্ধে ৪০৬, ৪২০ আইপিসি ধারায় মামলা করেন রাখি সাওয়ান্ত। তারপর পুলিশ আদিলের বিরুদ্ধে আইপিসি ধারা ৪৯৮ (এ), ৩৭৭ যুক্ত করেন। বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগ তুলেছেন রাখি। 

পুলিশের তথ্যানুসারে, ২০২২ সালের জানুয়ারি মাসে পরিচয় আদিল ও রাখির। এরপর একসঙ্গে একটি বিজনেস অ্যাকাউন্ট খুলেন দুজনে। নতুন গাড়ি কেনার জন্য ২০২২ সালের জুন মাসে ওই অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৫০ লাখ রুপি তুলে নেন আদিল।


Designed & Developed by TechSolutions Plex Ltd.