শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসকের দায় স্বীকার

সিনিয়র করেসপন্ডেন্ট | ০৫:৫১ মিঃ, জুন ১৫, ২০২৩



ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও কর্তৃপক্ষের প্রতারণায় প্রসূতিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের গ্রেপ্তার দুই চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাদের জেবানবন্দি রেকর্ড করেন।

আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, গত বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ওই দুই চিকিৎসককে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত আসামি শাহজাদী এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত আসামি মুনার জবানবন্দি রেকর্ড করেন।

এদিকে তাদের জামিন চেয়ে আদালতে আবেদন করেন তাদের আইনজীবী। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি।

প্রসঙ্গত, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও কর্তৃপক্ষের প্রতারণায় প্রসূতিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে বুধবার ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’ মামলা হয়। মামলায় ডা. শাহজাদী, ডা. মুনা, ডা.মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর রাতেই ডা. শাহজাদী ও ডা. মুনাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।


Designed & Developed by TechSolutions Plex Ltd.