শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

হজের প্রস্তুতি : তিন মিটার ওপরে তোলা হলো কাবার গিলাফ

ইসলাম ডেস্ক | ০৮:১৬ মিঃ, জুন ১০, ২০২৩



পবিত্র কাবাঘরের কিসওয়াহ তথা কালো গিলাফ নিচ থেকে ওপরে তিন মিটার তুলে তাতে সাদা কাপড় মোড়ানো হয়েছে। শুক্রবার ৯ জুন (২০ জিলকদ) রাতে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে তা করা হয়। পবিত্র কাবাঘরের গিলাফ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সের সুদক্ষ কর্মীরা হজের প্রস্তুতি হিসেবে প্রতি বছর এই কাজ করে থাকেন। 

কিন্তু প্রতিবছর এভাবে গিলাফের নিচের অংশ ওপরে তোলার কারণ কী, তা অনেকের অজানা।

 মূলত হজের সময় পবিত্র মসজিদুল হারামে বেশ কিছু পরিবর্তন আসে। কাবা গৃহের কালো গিলাফের কিছু অংশ ওপরে উঠিয়ে রাখা এর অন্যতম। এর বদলে একটি সাদা কাপড় ঝুলিয়ে দেওয়া হয়। ইসলামের সূচনাকাল থেকে হজের সময় কাবার গিলাফ সুরক্ষায় এই রীতি চলে আসছে।

8

পবিত্র কাবাঘরের গিলাফ ওপরে তোলার কাজ করছেন সুদক্ষ কর্মীরা। ছবি : সংগৃহীত

অতীতে গিলাফের কিছু অংশ হাতের কাছে পেয়ে কিছু অংশ কেটে ফেলার ঘটনা ঘটে। অনেকে গিলাফকে নিজের উদ্দেশ্য পূরণে সহায়ক বস্তু বলে মনে করে। অনেকে সেই কাপড়ে নিজের নাম লিখে স্বস্তিবোধ করে।

অথচ এসব কাজের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাই হাজিদের ভিড়ের মধ্যেও গিলাফ সুরক্ষিত রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়।

আর খালি স্থানে সাদা কাপড় দিয়ে কাবাঘর মোড়ানো হয়। মূলত এর মাধ্যমে হজের সময় ঘনিয়ে আসার কথা স্মরণ করানো হয়। কাবার দেয়ালের সাদা কাপড় হজের পূর্বপ্রস্তুতির জানান দেয়।

হজের শেষ সময় পর্যন্ত সাদা কাপড় থাকে। এরপর আগের মতো পুনরায় কালো গিলাফ নামিয়ে দেওয়া হয়।

0

পবিত্র কাবাঘরের গিলাফ ওপরে তোলার কাজ করছেন সুদক্ষ কর্মীরা। ছবি : সংগৃহীত

প্রতিবছর ১৫ জিলকদ বা এর এক দিন আগে কিংবা এক দিন পর কাবার গিলাফের অংশ ওপরে তোলা হয়। এরপর থেকেই হাজিদের ভিড় ও তাওয়াফ শুরু হয়। প্রচণ্ড ভিড়েরর কারণে তখন আর গিলাফ ওপরে তোলা সম্ভব হয় না। কিন্তু গত ২০২১ সাল থেকে ভিড় কম হওয়াতে ২০ জিলকদ কাবার গিলাফ ওপরে তোলা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনার আগের মতো বৃহৎ পরিসরে এবারের হজ অনুষ্ঠিত হবে। এ বছর ২০ লাখের বেশি মুসলিম হজে অংশ নেবেন। এর মধ্যে ১২ লাখের বেশি বিভিন্ন দেশের হজযাত্রী থাকবেন। এ বছর এক লাখ ২২ হাজার ২২১ বাংলাদেশি হজ পালন করবেন। গত ২১ মে থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়। এরই মধ্যে ৬২ হাজার ২০৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.