শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

রামপালের জন্য কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

অনলাইন ডেস্ক | ০৬:২০ মিঃ, জুন ১০, ২০২৩



বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়।

শনিবার (১০ জুন) ভোরে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের পশুর নদের হাড়বাড়িয়া এলাকায় ভিড়েছে জাহাজটি।

গত ২১ মে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। আজ সকাল থেকেই জাহাজ থেকে কয়লা খালাস করে ছোট জাহাজে তাপবিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়েছে। তারপর তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির সেডে/গোডাউনে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্টিক টন জ্বালানী কয়লা নিয়ে চায়না পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায় গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। ১৯ দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়। এরপর সেখান থেকে জাহাজটি শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজটি ভেড়ার সঙ্গে সঙ্গেই সকাল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহনের কাজ।

সংশ্লিষ্ট শিপিং এজেন্ট কর্মকর্তা রিয়াজুল হক বলেন, এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্টিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্টিক টন কয়লা এসেছিলো মোংলা বন্দর হয়ে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে। কয়লা সংকটের কারণে ৫ জুন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র ও ৯ জুন বাঁশখালী তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়।


Designed & Developed by TechSolutions Plex Ltd.