শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

জন্মদিনেই প্রকাশ্যে এলো সোনাক্ষীর প্রেমিক

বিনোদন ডেস্ক | ০৬:৫৯ মিঃ, জুন ৩, ২০২৩



বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যেই উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। শুক্রবার (২ জুন) ছিল তার ৩৬তম জন্মদিন। আর এ দিনেই প্রকাশ্যে এলো অভিনেত্রীর প্রেমিক জাহির ইকবাল। শুধু তাই নয়, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষীকে প্রেম নিবেদনও করেছেন।

দীর্ঘদিন ধিরেই বিটাউনে জল্পনা চলছিল এই প্রেমিকযুগলকে নিয়ে। যদিও এতোদিন এ প্রসঙ্গে দুজনেই চুপ ছিলেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যেই একে অপরের প্রতি গভীর ভালোবাসার কথা স্বীকার করে নিলেন সোনাক্ষী-জাহির।

 

সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে অভিনেত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জাহির লিখেছেন, লোকে তো কতো কথাই বলবে। তবে তুমি জানো যে আমার উপর ভরসা করতে পারো। গোটা পৃথিবীটা তুমি দেখো। তুমিই সেরা, তোমার গর্জন চলতে থাকুক, আই লভ ইউ।

এ দিকে অভিনেতার এই সোজাসাপটা প্রশংসার জবাবে পাল্টা লাভ ইমোজি পাঠিয়েছেন সোনাক্ষীও।

জানা গেছে, চলতি বছর সালমান খানের বোনের বাড়ির ঈদের অনুষ্ঠানে প্রথম বার একসঙ্গে জুটি বেঁধে গণমাধ্যমের সামনে আসেন তারা। এরপর অভিনেত্রীর জন্মদিনে এমন প্রেমমাখা বার্তায় যেন তাদের প্রেমের সম্পর্কের গভীরতা জানালেন তিনি।

উল্লেখ্য, জাহির ইকবাল এসকেএফ ফিল্মসের ব্যানারের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন বলিউডে। জাহিরের বাবার সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব সালমানের। অভিনেতার বোনের বিয়েতে জাহিরকে দেখে অভিভূত হয়েছিলেন বলিউড ভাইজান। তারপরেই সিনেমায় সুযোগ দেন জাহিরকে। যদিও সেটি সফলতার মুখ দেখেননি বক্সঅফিসে। তবে সোনাক্ষীর কারণে বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন জাহির।


Designed & Developed by TechSolutions Plex Ltd.