শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বৃদ্ধ বয়সেও শাহরুখের সঙ্গে রোমান্স করতে চান রানি

বিনোদন ডেস্ক | ০৭:০৮ মিঃ, এপ্রিল ৬, ২০২৩



বলিউডের পর্দার অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ-রানি মুখার্জিকে শেষবার একসঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছিলো ‘কাভি আলবিদা না কেহনা’ সিনেমায়। কিং খানের সঙ্গে পর্দায় ১৭ বছর আগের করা সেই রোমান্স এখনো মিস করেন রানি। অকপটে স্বীকার করে জানিয়েও দিলেন সবাইকে যে, বৃদ্ধ হয়ে গেলেও তিনি শাহরুখের সঙ্গে রোমান্স করতে চান।

 

rani 1

সম্প্রতি মুক্তি পেয়েছে রানি অভিনীত নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হওয়া এই সিনেমাতে একজন বাঙালি মায়ের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছে তিনি। সম্প্রতি সেই সিনেমার সাফল্য ভাগ করে নিতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। আর সেখানেই ফের উঠে এলো শাহরুখ প্রসঙ্গ।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেছেন, 'শাহরুখ কিং অব রোমান্স। ওর সঙ্গে অনেক বছর কাজ করিনি। শাহরুখের সঙ্গে খুব বেশি সিনেমাতে অভিনয় করতে পারিনি, এটা আমার আক্ষেপ। আমি তো চাইবো ৮০ বছরের বুড়ি হয়ে গেলেও যেনো আমি শাহরুখের সঙ্গে সিনেমায় রোমান্স করতে পারি। এর থেকে ভালো আর কিবা হতে পারে।'

 

cats

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, রানির নতুন সিনেমা মুক্তির সময় শাহরুখ খান টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রীকে। সেখানে ‘মিসেস চ্যাটার্জি’র সাফল্য কামনা করে বলিউডের বাদশা লিখেছিলেন, 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা! আমার রানি মূল চরিত্রে একদম জ্বলজ্বল করছেন, যা কেবল একজন রানিই পারেন। পরিচালক অসীম সংবেদনশীলতার সঙ্গে একজন মায়ের সংগ্রাম দেখিয়েছেন। জিম সার্ভ, অনির্বাণ, সৌম্য মুখার্জি, সকলেই অসাধারণ! ‘অবশ্যই দেখা উচিত’-এর তালিকায় এই সিনেমা।'

এদিকে কেবল শাহরুখ খান নন, করণ জোহরও আবেগে ভেসেছেন এ সিনেমায় অভিনেত্রীর অভিনয় দেখে। তিনি বলেছেন— এটাই তার ক্যারিয়ারে সেরা সাফল্য। অন্যদিকে আদিত্য চোপড়া নিজেও তার স্ত্রীর অভিনয়ে অভিভূত হয়েছেন। এ সিনেমা মুক্তির পর একাধিক সাক্ষাৎকার দিয়েছেন রানি মুখার্জি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.