শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

রণবীরের হাত ধরে কার জন্য মরতে প্রস্তুত দীপিকা?

বিনোদন ডেস্ক | ০৭:০৬ মিঃ, এপ্রিল ২, ২০২৩



ঘরোয়া কোনো অনুষ্ঠান কিংবা জাঁকজমকপূর্ণ উদ্যাপন— আম্বানীদের প্রত্যেকটি অনুষ্ঠানই আলোকিত করতে ছুটে যান বলিউড তারকারা।

শুক্রবার রাতে নীতা আম্বানীর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রায় গোটা বলিউড। শুধু হিন্দি সিনেমার তারকারা নয়, সুপার মডেল জিজি হাদিদ, মেইসি উইলিয়ামস, টম হল্যান্ডের মতো একাধিক হলিউড তারকাও উপস্থিত ছিলেন। 

তবে তাদের সবার মধ্যে অনেকেরই নজর কেড়েছেন এক জন। যাকে দেখা মাত্র ‘মরতে পারি’ লিখলেন দীপিকা।

কালো স্যুট। সেই স্যুটের গা জুড়ে চকচকে স্ট্রাইপ। সঙ্গে পরেছেন ভি গলা শার্ট। গলায় সোনার চেন। তিনি হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ বলেন, তার পছন্দের রং কালো। কোনো বিশেষ অনুষ্ঠান হলেই পছন্দের কালো রঙের পোশাকই বাছাই করেন শাহরুখ। 

শাহরুখের এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন। সেই ছবি দেখেই দীপিকা জানান, ‘‘মরতে পারি।’’ 

বেশ অনেক দিন ধরেই বলিউডে গুঞ্জন, চিড় ধরছে নাকি দীপিকার সম্পর্কে। তবে অনুরাগীদের আশ্বস্ত করে রণবীরের হাতে হাত রেখেই অনুষ্ঠান কক্ষে প্রবেশ করেন দীপিকা পাড়ুকোন। হাসিমুখে পোজ় দেন ফটোগ্রাফারদের। তবুও এত কিছুর মধ্যেই শাহরুখের ছবি দেখে নিজের আবেগ প্রকাশ করেন তিনি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.