আওয়ামীলীগ নেতা জুলফিকার আলী জুয়েল তরফদারকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি ঢাকা। | ০৯:৫১ মিঃ, ডিসেম্বর ৩১, ২০১৭



নিজস্ব প্রতিনিধি ঢাকা।  বাংলাদেশ আওয়ামীলীগ জাপান আহব্বায়ক কমিটির সদস্য,,বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ জাপান এর সাধারন সম্পাদক, ও বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আলী জুয়েল তরফদার গত ২৯ ডিসেম্বর  বাংলাদেশে আগমন উপলক্ষে  হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে সংর্বধনা প্রদান করা হয়।

সংর্বধনা প্রদান করেন তাঁর নিজ জন্ম স্থান জামাল পুরের আওয়ামীলীগ নেতা কর্মীরা।

এসময় জুলফিকার আলী জুয়েল তরফদার বলেন - হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এর  প্রতি হাজারও শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁর সু-যোগ্য কন্যা বাংলার উন্নয়নের  রুপকার বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী  শেখ হাসিনাকে জাপান বঙ্গবন্ধু  পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।   

বিশেষ করে নিজ জন্ম স্থান জামাল পুরে  আওয়ামীলীগের সংগঠন কে আরো শক্তিশালি করতে আমার এই সফর। বঙ্গবন্ধু  পেশাজীবি জাপান এর সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন ভাইয়ের আন্তরিকতায় আমি মুগ্ধ  হয়ে বঙ্গবন্ধু  পরিষদ জাপান এর দায়িত্ব নিয়েছি। দোয়া করেন যেন বঙ্গবন্ধুর মত পেশাজীবি মানুষের অধিকার আদায়ে কাজ করে যেতে পারি।