জাপানে বঙ্গবন্ধু পেশাজীবি সম্পাদকের ফুলেল শুভেচ্ছা বিনিময়।

নিজস্ব প্রতিনিধি | ০৮:২২ মিঃ, ডিসেম্বর ৫, ২০১৭



জাপান বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নব নির্বাচিত সাধারন সম্পাদক এর ফুলেল শুভেচ্ছা ও নৈশ ভোজ।

গত রবিবার ৩ ডিসেম্বর ২০১৭ইং টোকিও  
আকাবানে ডেনিশ ফ্যামিলি রেষ্টুরেন্টে  জাপান বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারন সম্পাদক জুলফিকার আলী জুয়েল তরফদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জাপান মহিলা লীগের সিনিয়র যু্গ্ম আহবায়ক রোজিনা জসীম। সেই সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি,  ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন,জাপান আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য নূর নবী কিরন,জাপান  আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম আজাদ ও অন্যান্যরা ।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন বলেছেন, শেখ হাসিনা মানে উন্নয়ন আর খালেদা জিয়া মানে হাওয়া ভবন, ২১ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি। আর খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় ও দেশকে পিছিয়ে দেওয়া। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় চার নেতার খুনিদের রায় কার্যকর করতে হলে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা জনগণের ভোটে এক নাগাড়ে প্রায় দশ বছর ক্ষমতায় আছেন বলেই উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন। স্বপ্নের পদ্মা সেতুর কাজ দৃশ্যমান  করেছেন। বাংলাদেশ আজ শান্তির দেশ হিসেবে পৃথিবীর কাছে পরিচিতি পেয়েছে।