চুহি চাওলাকেও বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান, কিন্তু…
বিনোদন ডেস্ক | ০৬:০৮ মিঃ, মার্চ ১৪, ২০২৩
বহুবার প্রেমে পড়েছেন। অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে হতে হতেও ভেঙে যায়। ঐশ্বরিয়া রাইকে ‘পাগলের মতো ভালোবেসে’ও সে প্রেম পরিণতি পায়নি। অগত্যা ৫৭ বছর বয়সে এসেও শেষপর্যন্ত অবিবাহিত বলিউড সুপারস্টার সালমান খান।
অনেকেই হয়তো টাইগার খানের একাধিক প্রেমিকার নাম জানেন। তবে এটা কি জানেন যে, সল্লু মিঞাঁ একদিন নব্বইয়ের দশকের অন্যতম সুন্দরী নায়িকা জুহি চাওলাকেও বিয়ে করতে চেয়েছিলেন!
হ্যাঁ, শুধু জুহির প্রেমে পড়াই নয়, খোদ নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়েও হাজির হয়েছিলেন সালমান। কিন্তু বেচারা! প্রত্যাখিত হয়ে, হতাশ হয়ে সে সময় ফিরতে হয়েছিল তাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা পুরনো একটি সাক্ষাৎকারে সালমানকে সে কথা নিজের মুখেই বলতে শোনা যায়। বলেন, ‘জুহি খুব মিষ্টি। আদুরে মেয়ে। আমি তো ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন কিনা!’