৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (২৭ মে) অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক | ০৮:২৫ মিঃ, মে ২৬, ২০২২



৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (২৭ মে) অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

এদিন পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা ২০০ নম্বরে হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে।

প্রিলিমিনারী পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আর পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য জরুরিভাবে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পিএসসি।