আ.লীগ নেতা টিপু হত্যায় আরেক সন্দেহভাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ০৭:২৩ মিঃ, এপ্রিল ১, ২০২২



রাজধানীর শাহজাহানপুরে রাস্তায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরফান উল্লাহ দামাল নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার রিফাত রহমান শামীম। গত ২৪শে মার্চ রাতে শাহজাহানপুরের আমতলী এলাকার রাস্তায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। ওই সময় গাড়ির কাছেই রিকশায় থাকা বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়ি চালক মুন্না