বাঘায় ইমু হ্যাকার পালন্সারসহ আটক
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৫ মিঃ, অক্টোবর ৩, ২০২১
বাঘা( রাজশাহী)রাজশাহীঃরাজশাহীর বাঘায় সবুজ ওরফে শিপন (২২)ইমু হ্যাকারকে আটক করেছে পুলিশ। শনিবার (০২অক্টোবর) রাতে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর এলাকা থেকে আটক করা হয়।আটককৃত ব্যক্ত পার্শ্ববর্তী চারঘাট উপজেলার মনহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুর স্কুলের পিছনে একটি আম বাগানে হ্যাকিং এর কাজ করছে এমন খবর পেয়ে এস আই এম স্বপন,আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সবুজ ওরফে শিপন কে আটক করে। তার সাথে আরও কয়েকজন ছিল,তারা দ্রুত দৌড়ে পালিয়ে গেলে ঘটনার স্থল হতে কালো রংএর ২টি পারলন্সার মোটরসাইকেল ৪টি মোবাইল ফোন সেট,১০ টি বিভিন্ন কোম্পানীর সীম উদ্ধার করে।
এ বিষয়ে, বাঘা থানা অফিসার ইন-চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু জানান, টাকা ডাকাতির (হ্যাকার) শিপন কে আটক করে রবিবার(০৩অক্টোম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।