বঙ্গবন্ধু শিষ্টাচারের আর্দশ প্রতিক : ড. কলিমউল্লাহ
নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৭ মিঃ, অক্টোবর ১, ২০২১
বঙ্গবন্ধু শিষ্টাচারের আর্দশ প্রতিক
: ড. কলিমউল্লাহ
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২১ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিুর বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু শিষ্টাচারের আর্দশ প্রতিক।
আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরামের যুগ্ম সম্পাদক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বীরমুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধযোদ্ধা এ কে আজাদ পাটোয়ারি। তিনি বঙ্গবন্ধু নেতৃত্বের গুণাবলি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিক এবং কুমিল্লা আতাকরা কলেজের প্রভাষক জনাব মোঃ কামাল উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান এবং রংপুর থেকে আফসানা করিম।