বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল বাসার চৌধুরীর মৃতুতে তালতলী বাসী হারিয়েছে অভিবাবক: ফয়সাল আলম প্রধান

নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৬ মিঃ, অক্টোবর ১, ২০২১



 

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল বাসার চৌধুরীর মৃতুতে তালতলী বাসী হারিয়ে অভিবাবক: ফয়সাল আলম প্রধান ....৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার তাঁর অগণন অনুসারী, আত্মীয়-পরিজন ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তালতলী বাসীর অভিবাভক আবুল বাসার চৌধুরী। তাঁর এ বিদায় তালতলী বাসীর যে শূন্যতার সৃষ্টি করবে তা সহজে পূরণ হওয়ার নয়। তবুও বাস্তবতাকে মেনে বলতেই হয়, বিদায় হে আধুনিক তালতলী গড়ার স্বপ্ন সারথী, চির বিদায়। তুমি ‘সৃষ্টিকর্তার নির্দেশে এসে তাঁর ইচ্ছাতেই ফিরে গেছো তাঁরই আশ্রয়ে।’  ৩০ সেপ্টেম্বর সকাল ১০ঃ৫০ মিনিটে ঢাকার মিরপুরে অবস্থিত ডেলটা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মরন ব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে শেষ নিঃস্ব ত্যাগ করেন আর্দশ তালতলী গ্রামের শৈল্পিক শিক্ষা কারিগর আলহাজ্ব আবুল বাসার চৌধুরী।

 

মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথেই ডেল্টা হাসপাতালের বারান্দায় উপস্থিত হন বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজন, গুণগ্রাহী।

হাসপাতালের সকল কার্য সম্পন্ন করে পবিএতার জন্য নেওয়া হয় তৌফিক ফাউন্ডেশনের গোসলঘরে।

গোসল ঘরের ভেতরে গোসলের দায়িত্বে থাকা ব্যক্তির সাথে সহযোগিতা করছেন মরহুমের ছেলে মোজাম্মেল হক ও নাতি শিমুল, বাহিরে অপেক্ষমান, জনাব আবুল বাসার চৌধুরী ছেলে দিদার চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, ফখরুল ইসলাম, আবু হানিফ সবুজ, বাহার, আল মামুন বাদল, রিয়াজ সহ নাম না জানা আরো অনেকে।

 

গোসলা সম্পন্ন করে লাশ গোসলের ঘর থেকে মৃদু কান্নাকন্ঠে

বের হয়ে আসছে শিমুল ও মোজাম্মেল হক। সবাই শান্তনার বানী শুনলেও বন্ধ করতে পারছে নিকটজন হারানো বেদনা।

সাদা কপিনে মোড়ানো আলহাজ্ব আবুল বাসার চৌধুরী মৃত দেহ শেষ বার দেখার জন্য আল মামুন বাদল কাপড়ের রশির  প্যাচ খুলে উপস্থিত সবাইকে দেখার সুযোগ করে দেন।

লাশ ঘর থেকে আমি, মোজাম্মেল হক, আল মামুন বাদল, শিমুল, রিয়াজ, সাদা এসএস ও গোল্ডেন রঙ্গের তৈরি খাট নিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তোলে দেই। 

নিজের স্বপ্নের তালতলী গ্রামের উদ্দেশ্য জনাব আবুল বাসার চৌধুরী মৃত দেহের লাশবাহী গাড়ী ছেড়ে দিচ্ছে গাড়িতে চালকের পাশে আছেন মোজাম্মেল হক ও আল মামুন।

গাড়ীর তিনজনের জন্য হাল্কা নাস্তা ও পানি দিয়ে দিলাম।

 

সন্ধ্যায় প্রিয় জন্মস্হান তালতলী গ্রামে আবুল বাসার চৌধুরীর লাশবাহী গাড়ীর শব্দ পেয়েই গ্রামবাসীর কান্নায় ভারী হয়েছে তালতলীর পরিবেশ। 

আশপাশের গ্রামের লোকজন ও তখন ভিড় জমাতে থাকলো শিক্ষানুরাগী আবুল বাসার চৌধুরী সাহেবের মৃত দেহ দেখার জন্য।

 

রাত বাড়ছে, হাল্কা শৈত্যপ্রবাহের প্রতাপ বাড়ছে; শব দেহের পাশ থেকে ভিড় কমে যাচ্ছে; রাত গভীর হলো। সবাই যখন নিজ গৃহে যাচ্ছে, তখনো আবুল বাসার চৌধুরী একাকী শীত উপেক্ষা করে ফ্রিজিং গাড়িতে  শবাধারে শুয়ে।

 

 প্রাণস্পন্দনহীন শরীরে শীতের প্রভাব নেই, তাই? কখনো কখনো একা হয়ে যাচ্ছেন তালতলী গ্রামের সামাজিক সংগঠন বহ্নিশিখার প্রধান উপদেষ্টা আবুল বাসার চৌধুরী  নিজের সাথে; তার পরও দু-চার জোড়া ঘুমে ঢুলু চোখ লক্ষ রাখছে আবুল বাসার চৌধুরীর কফিনের দিকে; অবিবেচক কোনো ইতরপ্রাণী যদি বাসার চৌধুরীর কপিন স্পর্শ করে সে-ও এক ভয় গ্রামের মানুষের মাঝে থাকে। না, কোনো ইতরপ্রাণী আসেনি বাসার চৌধুরীর কফিনের কাছে; কেবল সারা রাতজুড়ে শীত এসেছিল আর কুয়াশারা তাঁকে জাপটে ধরে ছিল ফ্রিজিং গাড়িতে। 

 

আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অতন্দ্র চোখে মাঝে মধ্যে গাড়ির পাশে গিয়ে চিন্তা করে চৌধুরী যদি গ্রামে বাসীর উদ্দেশ্যে কিছু কথা বলে যেতেন।

 

রাত শেষ মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে অন্ধকার গড়িয়ে সুর্য মামা আলো ছড়াতে শুরু করেছে। শুভকাঙ্খী ও আত্মী স্বজন, পাড়া প্রতিবেশি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আসতে শুরু করছে।

 

 চৌধুরী সাহেবের উৎসাহ, বুদ্ধি পরামর্শে নিজ হাতে গড়া সংগঠন বহ্নিশিখার সেচ্ছাসেবীরা ব্যস্ত শোক ব্যানার টানানো ও ফুল নিয়ে তাদের অভিভাবকে শেষ বিদায়ের জন্য।

 

সময় গড়িয়ে জানাজার সময় হল। ওদিকে কবর প্রস্তুত। তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও আশেপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ প্রিয় মানুষকে শেষ বিদায়ের জন্য। 

সমাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বক্তব্যে আবুল বাসার চৌধুরী সৃতিচারণে জানাজার মাঠ কান্নায় আরো ভারী হতে লাগলো।

 

লতিফিয়া এনামিয়া কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব  মেজবাউল ইসলাম লতিফির ইমামতিতে জানাজা সম্পন্ন শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে বাড়ীর পাশে স্বপ্নের তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বাঁশ ঝাঁড়ের নিচে বহ্নিশিখার সংগঠনের ও  ঢাকা আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট বাহালুল আলম বাহার প্রধানের পুষ্প অর্পন শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে চির নিদ্রায় শায়িত হন তালতলী গ্রামের সর্বজন 

স্বীকৃত অভিবাভক শিক্ষানুরাগী, বহ্নিশিখার প্রধান উপদেষ্টা আবুল বাসার চৌধুরী।

 

উল্লেখ জনাব আবুল বাসার চৌধুরী কচুয়া উপজেলার ১০ নং গোহট উওর ইউনিয়নের তালতলী গ্রামের সন্তান, বহ্নিশিখার প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা,  আইনগিরী উচ্চ বিদ্যালয়,আইনগিরী মাদ্রাসা, বুরগী হাই স্কুল, তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,শানে রিসালাত জামে মসজিদ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন।

 

লেখক 

ফয়সাল আলম প্রধান 

সাধারণ সম্পাদক - বহ্নিশিখা