বঙ্গবন্ধু জাতির সকল প্রেরণার উৎস ড. কলিমউল্লাহ

নিজস্ব প্রতিনিধি | ০৯:৩৮ মিঃ, সেপ্টেম্বর ২৩, ২০২১



 মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু জাতির সকল প্রেরণার উৎস।

 

আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ। 

 

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন আনসার -ভিডিপি এর সাবেক ডেপুটি ডিরেক্টর জেনারেল ড.  ফোরকান উদ্দিন আহমেদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেওয়ান নুসরাত জাহান। তিনি বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা নিয়ে আলোচনা করেন। আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরামের যুগ্ম সম্পাদক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বীরমুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা জনাব এ কে আজাদ পাটোয়ারি। 

 

আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে বিইউপি এর সহকারী অধ্যাপক এম এম আসাদুজ্জামান নূর, চাঁদপুরস্থ কচুয়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব মোফাচ্ছেল হোসেন খান, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পিএইচ.ডি গবেষক ফাতেমাতুজ্ জোহরা লিমা, জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার আফসানা করিম, কুমিল্লা আতাকরা কলেজের প্রভাষক জনাব মোঃ কামাল উদ্দিন, জনতা ব্যাংকের কুমিল্লাস্থ চান্দিনা শাখার  কর্মকর্তা জনাব খোরশেদ আলম, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিক, ভারত থেকে কলামিস্ট ও  পিনাকী ভট্টাচার্য, এবং সিলেট থেকে রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি 

 ফখরুল ইসলাম। 

 

এছাড়াও  আরো উপস্থিত ছিলেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান এবং মোঃ খাদেমুল ইসলাম।