আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়ার ১১ তম মৃত্যু বার্ষিকী পালন
মোঃ আকাশ মিয়াজী | ০৭:৩৭ মিঃ, সেপ্টেম্বর ১৭, ২০২১
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি,কচুয়া উপজেলা সাচার কলাকোপা ভুঁইয়া বাড়ীর অধিবাসী ১ নং সাচার ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক মরহুম মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া'র ১১ তম মৃত্যু বার্ষিকী পালন। গতকাল ১৭ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় কলাকোপা ভুঁইয়া বাড়ী জামে মসজিদ ও এতিম খানায় বিশেষ দোয়া মিলাদের আয়োজন করা হয়। উল্লেখ্য মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া উত্তর কচুয়ার জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন - দলমত নির্বিশেষে সবাই কে আপন ভেবে সেবা করতেন। ২০১০ সালে ১৭ সেপ্টেম্বর স্ত্রী, ২ ছেলে ২ কন্যা সহ বহুগুনগ্রাহী রেখে তিনি ইন্তেকাল করেন।