কচুয়ায় উৎসব মূখর পরিবেশে ড.সেলিম মাহমুদের ৫০তম জম্মদিন পালিত

মোঃ আকাশ মিয়াজী | ১০:৪৯ মিঃ, সেপ্টেম্বর ১৪, ২০২১



কচুয়ায় উৎসব মূখর পরিবেশে ড.সেলিম মাহমুদের ৫০তম জম্মদিন পালিত.সবুর খান, কচুয়াঃ-চাঁদপুরের কচুয়া উপজেলার কৃতিসন্তান, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের ৫০ তম জম্মদিনে কেক কাটা, দোয়া-মিলাদ ও আলোচনা সভা এবং অসহায় দুস্থ পরিবারের মাঝে খাবার বিতরন করা হয়। আজ ১৪ ই সেপ্টেম্বর সকালে বিতারা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের সাজিরপাড় গ্রামে বিতারা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে ড. সেলিম মাহমুদের ৫০ তম শুভ জম্মদিন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ শুভ জম্মদিন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল্লাহ আল মামুন। এতে বিতারা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ সরকারের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক শিশির আহমদের পরিচালনায় শুভ জম্মদিনে কেক কাটা, দোয়া -মিলাদ ও পথচারীদের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিতারা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসাইনসহ ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগন।