সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী রাজীব আহমেদ রাজুর বুধুন্ডার অবহেলিত রাস্তা পরিদর্শন

নিজস্ব প্রতিনিধ | ০৯:১৭ মিঃ, সেপ্টেম্বর ৪, ২০২১



। সবুর খান,কচুয়াঃ- চাঁদপুরের কচুয়া উপজেলার মাননীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির ব্যাক্তিগত সহকারী বিতারা ইউনিয়নের কৃতিসন্তান রাজীব আহমেদ রাজু বুধুন্ডা গ্রামের অবহেলিত রাস্তা পরিদর্শনে যান। এসময় বুধুন্ডা গ্রামের উত্তর পাড়ার প্রবাসী ও এলাকার জনগনের জোর একান্ত প্রচেষ্টায় বুধুন্ডার অবহেলিত কাঁচা রাস্তা বুধুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হরিপুর পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করন, কাঁচা রাস্তার মধ্যে ব্রীজ ও কার্লভাট না হওয়ায় এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে কচুয়ার আওয়ামীলীগের অভিভাবক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির ব্যাক্তিগত সহকারী রাজীব আহমেদ রাজুর নির্দেশে উপজেলা প্রকৌশলী এলজিইডির ইন্জিনিয়ারকে নিয়ে রাস্তা মাপার জন্য আজ ৪ঠা সেপ্টেম্বর২১ ইং তারিখ শনিবার হঠাৎ সকালে বুধুন্ডা গ্রামের বুধুন্ডা উত্তর পাড়ায় আসেন এবং আগামী শুকনো মৌসুমে রাস্তার কাজ করবেন বলে এলাকার লোকজনকে আশস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, বুধুন্ডা গ্রামের উত্তর পাড়ার প্রবাসী ও দেশের গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের লোকজন। উল্লেখ্য যে, গত ২১আগষ্ট ২০২১ ইং তারিখ থেকে বুধুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হরিপুর পর্যন্ত কাঁচা রাস্তায় ইট, বালি, বাঁশসহ প্রয়োজনীয় উপকরনসহ রাস্তা মেরামতের জন্য বুধুন্ডা উত্তর পাড়ার প্রবাসীদের সহযোগিতায় রাস্তার কাজ হাতে নেয় ও তা চলমান রয়েছে।