শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আর্দশ অনুসরণ করতে হবে : ড. কলিমউল্লাহ
নিজস্ব প্রতিনিধ | ০৯:২৫ মিঃ, সেপ্টেম্বর ৩, ২০২১
আজ শুক্রবার, সেপ্টেম্বর ০৩, ২০২১ খ্রি, তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আর্দশ অনুসরণ করতে হবে। পাকিস্তানের শোষণ ও বৈষম্য থেকে মুক্তি দেয়ার জন্য বঙ্গবন্ধু আমৃত্যু সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর আর্দশ অনুসরণ করার মাধ্যমে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আজকের আলোচনায় দিনাজপুর থেকে সূচনা বক্তব্য প্রদান করেন গোলাম মুর্শেদ। শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন চাঁদপুর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক জনাব মোঃ মাসুদ আলম মিল্টন। তিনি ৭৫-এর ১৫ আগস্টের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কচুয়া উপজেলা মৎসজীবী লীগের সভাপতি জনাব প্রাণ কৃষ্ণ। তিনি বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান নিয়ে বক্তব্য প্রদান করেন। আজকের আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি-এর সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু গবেষক জনাব এম এম আসাদুজ্জামান নূর। তিনি বঙ্গবন্ধু সৃজিত সংবিধানের ৪টি মূলনীতি নিয়ে আলোচনার পাশাপাশি ধর্মনিরপেক্ষতা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। আজকের আলোচনায় রয়েল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব দিপু সিদ্দিক মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। কুমিল্লার আতাকরা কলেজের প্রভাষক মোঃ কামাল উদ্দিন বলেন, বাঙালির আপোষহীন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা ও দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য স্বপ্ন দেখেছিলেন। তাঁর স্বপ্ন ছিল শোষণমুক্ত, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। চিন্তা মনন ও কর্মে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও তা বাস্তবায়ন করতে পারলেই তাঁর আরাধ্য সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব। তাঁর স্বপ্নের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমতাভিত্তিক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক জন্মশতবার্ষিকীর অঙ্গীকার। সাংবাদিক জনাব রফিকুল ইসলাম বলেন, ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে সচেতন করে তোলার জন্য বঙ্গবন্ধু বিষয়ক প্রবন্ধ পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করতে হবে। জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার, লেখক, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু ইসলামিক মূল্যবোধ ও সম্প্রীতি বাড়ানোর জন্য মুসলিম দেশগুলোর সাথে সু-সম্পর্ক গড়ে তোলেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার মাধ্যমে ইসলামের সঠিক দিক নির্দেশনা জাতির সম্মুখে তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন । জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার জনাব আফসানা করিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে কখনো হত্যা করা যাবে না। বরং বাঙালী জাতি তাঁর আদর্শ ধারণ করে সামনে অগ্রসর হবে। এছাড়াও আজকের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন মোঃ খাদেমুল ইসলাম। আজকের আলোচনায় আরো উপস্থিত ছিলেন দৈনিক লাল সবুজের সম্পাদক জনাব সোহেল আহমেদ সোহেল, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার রিপোর্টার আব্দুল্লাহ আল তোফায়েল ও বঙ্গবন্ধু সৈনিক জনাব মোঃ জুয়েল।