কারাবন্দী ছাত্রনেতাদের মুক্তির দাবিতে মহানগর দক্ষিণ ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

আকাশ মিয়াজী | ০১:৫৬ মিঃ, আগস্ট ২৯, ২০২১



জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি,সহ কারাবন্দী সকল ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার ও সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয় এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। ছাত্রদলের ১ দিনের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মিছিলটি মতিঝিল শাপলা চত্ত্বর থেকে শুরু হয়ে ব্রাদার্স ইউনিয়ন মাঠের সামনে গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণ মিছিলে অহেতুক মূলক হামলাও গুলি চালায় পুলিশ। মিছিল থেকে ২ জন কে গ্রেপ্তার করা হয়। এই অহেতুক হামলা ও গ্রেফতার এর তাৎখনিক তীব্র নিন্দা প্রতিবাদ জানান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহবায়ক পাভেল শিকদার ও সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিট, থানার ও ওয়ার্ডের নেতৃবৃন্দু অংশগ্রহণ করেন।