বঙ্গবন্ধু ব্যক্তিত্বের সম্মোহনে বিশ্বকে আকৃষ্ট করতে পেরেছিলেন : ড. কলিমউল্লাহ

নিজস্ব প্রতিনিধ | ০৯:০৫ মিঃ, আগস্ট ২০, ২০২১



বঙ্গবন্ধু ব্যক্তিত্বের সম্মোহনে বিশ্বকে আকৃষ্ট করতে পেরেছিলেন : ড. কলিমউল্লাহ আজ শুক্রবার, ২০ আগস্ট ২০২১ খ্রি. তারিখে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ওয়েবেনার জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। ড. কলিমউল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তিত্বের সম্মোহনে বাঙালী জাতিসহ বিশ্বকে আকৃষ্ট করতে পেরেছিলেন। তিনি ছাত্রজীবনেই হোসেন শহীদ সোহরাওয়ার্দিসহ অনেক গুণীজনের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন। তিনি ক্রমান্বয়ে মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বৈষম্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কারণে মুক্তিকামী মানুষের আদর্শ হিসেবে নিজেকে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছেন। আজকের আলোচনায় সূচনা বক্তব্য প্রদান করেন অর্ণব মুর্শেদ। তিনি ১৫ আগস্ট ও ২১ শে আগস্টে নিহত সকল শহীদের মাগফেরাত কামনা করেন। শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু সৈনিক মোঃ মাসুদ আলম মিল্টন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপরিবারের নৃশংস হত্যার কারণে বিশ্বের অনেক নেতা বিশেষত মিশরের আনোয়ার সাদাত, কিউবার ফিদেল কাস্টো, এবং ভারতের ইন্ধিরা গান্ধী বিচলিত হয়ে পড়েন। বাংলার নব্য মীরজাফররা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দিয়ে বাংলাকে কলঙ্কমুক্ত করতে হবে। জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও আইইউবিএটি এর সহযোগী অধ্যাপক ড. তানভীর ফিত্তীণ আবীর বলেন, জানিপপ-এর মাসব্যাপী আলোচনা বঙ্গবন্ধু সম্পর্কে বিশদভাবে জানার ক্ষেত্র তৈরি করেছে। সেজন্য তিনি জানিপপ-এর উদ্যোগকে স্বাগত জানান। জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার মোঃ আরিফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ৫৫ বছরের যাপিত জীবনে বাঙালী জাতিকে অনেক সমৃদ্ধ করেছেন। বাঙালী জাতির ভাগ্য উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার, লেখক, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ১৯৬৬ সালে বঙ্গবন্ধু কর্তৃক উত্থাপিত “আমাদের বাঁচার দাবি” খ্যাত ৬ দফা পাকিস্তান সরকারকে ১ম বারের মত সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। পরবর্তীতে এই ৬ দফা ৭০ এর নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলে এবং আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার আফসানা সনি বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। আগড়তলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে ২৫ শে মার্চের কালো রাত্রিতে গ্রেফতার হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু অত্যন্ত নিষ্ঠার সাথে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছিলেন বলে তিনি জানান। জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও ইতিহাসের প্রভাষক মোঃ কামাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধু তাঁর অবদানের মাধ্যমে আমাদের সাথে মিশে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার মোঃ খাদেমুল ইসলাম। আজকের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার মোঃ শরিফুল ইসলাম ভূঞা।