কারামুক্ত ছাত্রনেতা রাজেশ কে ফুলেল শুভেচ্ছা

আকাশ মিয়াজী | ০৯:১৬ মিঃ, আগস্ট ১৬, ২০২১



সদ্য করামুক্ত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস (রাজেশ) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। তথ্য মতে জানাযায়- পুলিশকে মারধরও গাড়ী ভাংচুরের অভিযোগে পল্টন মডেল থানায় দায়েরকৃত মামলায় গত ১৯ জুন রাজেশ কে গ্রেফতার করে পুলিশ। পরে গত ১২ আগস্ট জামিনে মুক্তি পায় তিনি । আজ ১৬ আগস্ট বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় ছাত্রনেতাদের  সাথে দেখা করতে  আসলে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজেশ কে অনেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান । রাজেশ বলেন- রাজনৈতিক মিথ্যা মামলায় দিয়ে আটক করে আন্দোলন থেকে আমাকে দূর রাখতে পারবেনা সরকার।