বগুড়ার শাহজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত।
shah alam | ১২:১১ মিঃ, জুলাই ১৩, ২০২১
বগুড়ার শাজাহানপুরে গতকাল রাত আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোতালেব হোসেন, সাবেক সেনা সদস্য। পিতা মৃত রহিম উদ্দিন, মাঝিড়া ইউনিয়নের ডোমন পুকুর নতুন পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে./
প্রত্যদর্শীরা জানান গত রাত আটটার দিকে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী সেনাসদস্য রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি জোরে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর শাহাদাত হোসেন জানান নিহত ব্যক্তি যেহেতু সাবেক সেনাসদস্য সেজন্যই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের ক্যান্টনমেন্ট হাসপাতাল (সিএমএস) আর্মিদের নিকট হস্তান্তর করেন ট্রাকটি হাইওয়ে পুলিশ ক্যাম্পে আটক রয়েছে।