বাঘায় সরকারী নির্দেশনা অমান‍্য করায় ৪ জনকে জরিমানা 

হাবিল উদ্দিন | ০৭:০৬ মিঃ, জুলাই ২, ২০২১



বাঘায় সরকারী নির্দেশনা অমান‍্য করায় ৪ জনকে জরিমানা 

 

 

 

 

বাঘা(রাজশাহী)প্রতিনিধি:সারাদেশে  করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় সরকার এক সপ্তাহের  কঠোর লকডাউন ঘোষণা করেছে।তার পরেও অনেকে ব‍্যবসায়ী এই নির্দেশ মানছেন না। এ কারনে শুক্রবার (২ জুলাই)  বাঘা উপজেলার বাঘা বাজার, চন্ডিপুর বাজার, পারসাওতা ও মীরগঞ্জ  বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা  বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  ৪জন ব্যবসায়ীকে ১৩হাজার ৩শত টাকা জরিমানা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসকার আব্দুল আজিজ ও পুলিশ, আনছার সদস্যসহ।

 

বাঘা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, সরকারি নির্দেশ উপেক্ষা করে ব্যবসায়ীদের দোকান খোলা দেখে তিনি তাদের সাথে কথা বলেন এবং ৪ জন দোকান ব্যবসায়ীর নিকট ১৩ হাজার ৩শত টাকা জরিমানা করেন।