চাঁপাইনবাবগঞ্জ বালিয়াডাঙ্গা সন্ত্রাসী আরিপের অত্যাচার থেকে মুক্তি চায় এলাকাবাসী।

এসএম রুবেল | ০৫:৪২ মিঃ, জুলাই ২, ২০২১



চাঁপাইনবাবগঞ্জ বালিয়াডাঙ্গা সন্ত্রাসী আরিপের অত্যাচার থেকে মুক্তি চায় এলাকাবাসী। এস এম রুবেল চাঁপাইনবাবগঞ্জ বালিয়াডাঙ্গার আতংকের অপর নাম,কে-এই ক্যাডার আরিফ।

বালিয়াডাঙ্গা ৪,নাম্বার ওয়ার্ড বাগানপাড়া তার বাড়ি, রাজত্ব তার কব্জারে পুরো এলাকা। দীর্ঘদিন যাবত একাধিক ভাবে তার নামে অভিযোগ উঠে,আসছে ভয়ে মুখ খোলার মতো কেউ নেই বাগানপাড়ার ক্যাডার নামে পরিচিত আরিফ নামের কুখ্যাত সন্ত্রাসী জানালেন,এলাকাবাসী বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত ছদ্দবেশী ক্যাডার কে এই আরিফ।

বিভিন্ন নির্যাতন,সন্ত্রাসী হামলা,লুট চাঁদাবাজি ছিনতাই রক্ত সজ্জিত যখন অত্যাচার চালিয়েই আসছে কার খমতার জোরে,জানতে চাই ভুক্তভোগী এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আরিফ এর বিষয়ে জানতে চাইলে চাঁদাবাজি ছিনতাইকারী এটেম টু মার্ডার বিভিন্ন প্রকার মামলাও রয়েছে বলে জানা যায় কিন্তুু কোন খমতার জোরে বার বার জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে, এলাকাবাসির অভিযোগ চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যেই গত ২৬/৬ /২০২১শনিবার,আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময় আনারুল হক(৫৫) আম ব্যবসায়ী নামের এই ব্যক্তিকে বাগানের আম দেওয়ার নাম করে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাই তার নিজস্ব আস্থা নাই এবং ভুক্তভোগী আনারুল হক কে বিভিন্ন শারীরিক নির্যাতন চালিয়ে যেতে থাকে ও বলে আমি তোর কাছে ৫৮ মন আমের চালানের টাকা পাবো,টাকাটা পুরো পেট করে দিয়ে এখান থেকে যেতে পারবি এবং টাকা না দিতে পারলে ভুক্তভোগীকে জীবনের তরে পঙ্গু করে দিবে ক্যাডার আরিফ।

এক পর্যায়ে ভুক্তভোগির পরিবার আনারুলের বাড়ি আসতে দেরি হওয়ায় তার নাম্বারে ফোন দিলে, ক্যাডার আরিফ বলে ফোন রিসিভ কর এবং বল ২ লক্ষ টাকা নিয়ে দ্রুত যেখানে আসতে বলবো সেখানে চলে আসতে বল নইলে তুই আর বাড়ি ফিরতে পারবি না লাশ কথা বলে নে তোর পরিবারের সাথে। এমতাবস্থায় ভুক্তভোগী তার পরিবারের ফোন রিসিভ করে দ্রুত বলে আমাকে আরিফ ক্যাডার আটকে রেখেছে, টাকার জন্য, ভুক্তভোগির পরিবার দ্রুত ফোন কেটে এলাকার মেম্বার বাহাদুর কে তাৎক্ষণিক জানালে, স্থানীয় মেম্বার ক্যাডার আরিপকে ফোন করে তার আস্থা নাই গিয়ে দেখা করে,ভুক্তভোগীকে মেম্বারের নিজ জিম্মায় মীমাংসার ডেট দিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এবং এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করতে চাইলে ক্যাডার আরিফ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।

গত ৩ মাস আগে ৬ নাম্বার ওয়ার্ডের আলামিন(২৬) নামের এক ব্যক্তিকে পূর্বের শত্রুতা জের ধরে আরিফ ক্যাডারসহ ও তার দলবল নিয়ে কুপিয়ে জখম করে প্রকাশ্য দিবালোকে। বিগত ১৫ /৮/২০১৮ সালের ঘটনা ঈদূল (২৫) পিতা বজলু,বালুগ্রাম তাহেরপুর জমিজমা সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে ক্যাডার আরিপের বাহিনীসহ বালুগ্রাম মোড়ে ভুক্তভোগী ঈদুল কে রাস্তায় ফেলে প্রকাশ্য দিবালোকে হাত পা সহ শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে এবং গুরুতর আহত হন বর্তমান পঙ্গুআত্ম জীবনের সাথে পাঞ্জা লড়ছে ভুক্তভোগী ঈদুল। এলাকাবাসীর দাবি স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সে আরো বেপরোয়া হয়ে উঠে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। এ ছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক আরো কয়েকজন সাধারণ মানুষও আরিপের অত্যাচারের কথা জানিয়ে বলেন, বালিয়াডাঙ্গা সহ ধীরে ধীরে সন্ত্রাসীর রাজ কায়েম করতে চাচ্ছে ক্যাডার আরিপ সহ তার দলবল।