বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের পুর্নাঙ্গ জাতীয় আহবায়ক কমিটি গঠন

মো : আকাশ মিয়াজী | ০৮:৫৬ মিঃ, জুন ১৩, ২০২১



বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের পুর্নাঙ্গ জাতীয় আহবায়ক কমিটি গঠন২০২১ বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরাম এর ৩০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ জাতীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান উপদেষ্টার পদ অলংকৃত করেছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য,সাবেক মন্ত্রী, কুমিল্লার গর্ব ড.খন্দকার মোশাররফ হোসেন। দীর্ঘ প্রতিক্ষিত এই কমিটিতে সংগ্রামী আহবায়ক নির্বাচিত হয়েছেন বি-বাড়িয়ার কৃতি সন্তান কানাডা প্রবাসী বিএনপি নেতা, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, গনমাধ্যম ব্যাক্তিত্ব ও জনপ্রিয় দৈনিক প্রথম বাংলাদেশ ডট নেট পত্রিকার সম্পাদক ক্যাপ্টেন মারুফুর রহমান রাজু (অবঃ) এবং সংগ্রামী সদস্য সচিব নির্বাচিত হয়েছেন, কুমিল্লার আরেক কৃতি সন্তান ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি এস এম হারুন রশীদ। এছাড়াও এই কমিটিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত স্বনামধন্য জিয়ার সৈনিকদের গৌরবজনক সন্নিবেশ ঘটেছে। এই নব গঠিত কমিটি উত্তরোত্তর সাফল্যের জন্য সকল বৃহত্তর কুমিল্লাবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।