ফিলিস্তিনিদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক
নিজস্ব প্রতিনিধি | ০৮:৪৮ মিঃ, জুন ১০, ২০২১
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ফিলিস্তিনিদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। তারা আমাদের বড় বন্ধু। স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে ওষুধ হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়।