কচুয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সবুর খান | ০৮:৪০ মিঃ, সেপ্টেম্বর ১, ২০২০



 কচুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে কচুয়ার গণমানুষের নেতা,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ভাইয়ের নেতৃত্বে "প্রবাসী কচুয়া উপজেলা জাতীয়তাবাদী ফোরামের" উদ্যোগে কচুয়া উপজেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে, উপজেলার বিভিন্ন জায়গায় বিএনপির প্রতিষ্টাতাবার্ষিকীর রেলী উদযাপন হয়। বিএনপির প্রতিষ্টাতাবার্ষিকীতে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ কচুয়া উপজেলার পৌর শহর, সাচার,পাথৈর,বিতারাসহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিএনপির প্রতিষ্টাবার্ষিকী বিষয় নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়। সর্বশেষ মুনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিল সম্পন্ন হয়।