কচুয়ায় হাজী মরহুমা জমিলা খাতুনের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা

মো: আকাশ মিয়াজী। | ০৩:০৬ মিঃ, জুলাই ২৫, ২০২০



 চাঁদপুরে কচুয়া উপজেলা রাগদৈল গ্রামের অধিবাসী আলহাজ্ব মো: সামছুল হক মাষ্টারের স্ত্রী হাজী মরহুমা জমিলা খাতুনের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। গতকাল শুক্রবার বাদ যোহর রাগদৈল কওমী মাদ্রাসা মসজিদে মরহুমার মেঝো ছেলে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার মো: কামরুল হাসান  এর সার্বিক সহযোগীতায় কুরআন খতম, দোয়াও মিলাদ  অনুষ্টিত হয় । মিলাদ পরিচালনা করেন মাওলানা মো: কাউছার আহমেদ, দোয়া করেন মাওলনা রুস্তম আলী দোয়া মিলাদে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি গন অংশ গ্রহন করেন। পরে কওমী মাদ্রাসার শিক্ষার্থী ও এলাবাসী সম্মানে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়।

উল্লেখ- গত ১৭ জুলাই রবিবার হাজী মরহুম জমিলা খাতুন সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে । মৃত্যু কালে  ৪ ছেলে ৩মেয়ে স্বামী সহ বহুগুনগ্রাহী রেখে যান তিনি।