সমাজের ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে জাপান আওয়ামীলীগের সভাপতি জুয়েল তরফদার

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ১১:০৫ মিঃ, জুলাই ১, ২০২০



সমাজের ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে জাপান আওয়ামীলীগের সভাপতি জুয়েল তরফদার

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি জাপান আওয়ামীলীগের সভাপতি মাদারগঞ্জের কৃতি সন্তান বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক সমাজ সেবক জুলফিকার আলি জুয়েল তরফদার বলেছেন সমাজের ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। দেহকে একটি সমাজের সাথে অথবা সমাজকে একটি দেহের সাথে তুলনা করা যায়। আর এই সমাজ ব্যবস্থা মনুষ্য জাতিই যুগে যুগে বিনির্মাণ করেছে সুখ স্বাচ্ছন্দ্য ও আরাম আয়েশের জন্য। আর এই সমাজ আজ নানা রোগে জর্জরিত। আমাদের দেহে যেমন রোগ ব্যাধি হয়, ঠিক তেমনি সমাজ নামক দেহেও রোগ ব্যাধি হয়। মানুষের কোন একটি অঙ্গ আক্রান্ত হলে যেমন সমস্ত শরীর আক্রান্ত হয়, ঠিক তেমনি সমাজ দেহের কোন অংশে নীতি গর্হিত বা অনৈতিক কোন কার্য সংগঠিত হলে তার প্রভাব সমস্ত সমাজে ক্রমবিস্তার করে এবং কালক্রমে সেই ব্যাধি একটি সমাজকে পঙ্গু করে দেয়। সমাজকে পঙ্গু করে দিতে পারে এমন কিছু ব্যাধি হলো: যৌতুক, মদ, জোয়া, পরকিয়া, যীনা ব্যবিচার, চুরি-ডাকাতি, সুদ, ঘুষ, গ্রামীন কোন্দল, পক্ষপাতমূলক বিচার ব্যবস্থা, প্রতিহিংসা ইত্যাদি।

এই সকল সমস্যা সমাধানে আমার কিছু সুপারিশ

নিম্নে উপস্থাপন করলাম ;

১.আমরা যৌতুক নিব না এবং যৌতুক দিব না। যারা যৌতুক নেয় এবং দেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।

২. মাদককে না বলি এবং মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। সম্ভব হলে মাদক কারখানা বন্ধ করি।

৩. পরিবার ও সমাজে শান্তি রক্ষার জন্য জুয়া খেলা থেকে বিরত থাকি। এবং যারা খেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।

৪. পরকিয়া ও জিনা ব্যভিচার বন্ধ করার একটি সহজ উপায় হলো ধর্মীয় অনুশাসন মেনে চলা। আমরা জিনা ব্যভিচার থেকে দূরে থাকি।

৫. চুরি ডাকাতি বন্ধের একটি সহজ উপায় হলো কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং নৈতিক শিক্ষা প্রদান করা।

৬. কালের বিবর্তনে সুদ ব্যবসায়ে রূপ নিয়েছে। সুদ নামক অভিশাপ থেকে বাঁচার জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।

৭. ঘুষখোর কারো পকেট থেকে টাকা ছিনিয়ে নেই না। বরং আমরাই ঘুষখোরের পকেটে টাকা তুলে দেই। আমরা ঘুষ প্রদান থেকে বিরত থাকি; ঘুষ না পেয়ে বসেরা এমনি সৎ হয়ে যাবে।

৮. জেদ-হিংসা থেকে দূরে থাকি এবং ন্যায় বিচার নিশ্চিত করি। তাহলেই সমাজে শান্তির সুবাতাস বইবে।

পরিশেষে বলবো, সমস্যার যেমন শেষ নাই, তেমনি সমাধানের উপায়েরও অন্তি নাই। স্থান কাল পাত্র ভেদে সমস্যা সমাধানে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা যায়। মানুষ একে অপরের সাথে হিংসা বিদ্বেষ,খুনা খুনি,হানা হানি, মারা মারি, চুরি ডাকাতি,ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে যারা জড়িত। এসব জায়গা থেকে ফিরে আসুন মহান আল্লাহ নিয়তে সৎ পথে চলুন, সৎ পথে থেকে আয় উপার্জন করুন ও নামাজ পড়ুন আপনাদের পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে চলবে সংসার। প্রয়োজনে সকল অপরাধ কার্যক্রমে জড়িতদের আইনের কাছে সোর্পদ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখার সভাপতি জামালপুরের কৃতি সন্তান সমাজ সেবক ও দানবীর জুলফিকার আলি জুয়েল তরফদার।