ত্রান সামগ্রী বিতরণে অনিয়ম দূর্নীতি করলে কোন ছাড় নেই যুবকন্ঠ মির্জা আজম

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ০৮:৩৮ মিঃ, জুন ২৫, ২০২০



ত্রান সামগ্রী বিতরণে অনিয়ম দূর্নীতি করলে কোন ছাড় নেই যুবকন্ঠ মির্জা আজম এমপি মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি ত্রান বিতরণে অনিয়ম করলে কোন ছাড় নেই মাদারগঞ্জে ত্রান কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এ কথা বলেন। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস্ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রান কমিটির সভা অনুষ্ঠিত হয়। মির্জা আজম বলেন করোনার এই দূর্যোগময় ও সংকট মুহুর্তে সরকারি বরাদ্দ গুলো সঠিক ও সুষ্ঠভাবে প্রাপ্যদের মাঝে বিতরণ করতে হবে। ত্রান সামগ্রী বিতরণে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সভাপতিত্ব করেন উপজেলা ত্রান কমিটির আহবায়ক ইউএনও আমিনুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.ওবায়দুর রহমান বেলাল। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা। পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা প্রমূখ। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ্ আরা রেবা, জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল সামিউল আলম পিপিএম। মাদারগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম,জামালপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব দৌলত জামান দুলাল ও মোশারফ হোসেন বাদল,ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, মোজাম্মেল হক বাচ্চু,জয়নাল আবেদীন আয়না,মোজাম্মেল হক ভগলা,ফরিদুল ইসলাম সরকার,বীরমুক্তিযুদ্ধা আলতাফুর রহমান আতা ও মাহবুবুর রহমান মিরনসহ উপজেলা ও পৌর এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন । ত্রান কমিটির সভায় প্রধান অতিথি মির্জা আজম এমপি প্রকল্প কর্মকর্তাসহ জেলা পরিষদ সদস্যবৃন্দ পৌর ও ইউনিয়ন এবং ত্রান কমিটির আহবায়কবৃন্দদের বক্তব্য শোনেন।