কানাইঘাটে বন বিভাগের শতাদিক গাছ কেটে জমি দখল করে তৈরি হচ্ছে একাধিক অবৈধ স্থাপনা
এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০৮:১৭ মিঃ, জুন ২৫, ২০২০
কানাইঘাটে বন বিভাগের শতাদিক গাছ কেটে জমি দখল করে তৈরি হচ্ছে একাধিক অবৈধ স্থাপনা। এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট জেলার অন্তর্গত সারি রেঞ্জের আওতাধীন কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চুকা টিলার পুর্ব ও উত্তর স্থানে কানাইঘাট বিট'র রূপনকৃত বেলজিয়াম বাগানের প্রায় অর্ধশতাদিক ৫/৭ ফুট রাউনের গাছ কর্তন করে টিলা কেটে একাদিক অবৈধ স্থাপনা তৈরি করেছে ও বন বিভাগের গাছগুলো কেটে রাতের আধারে সংঘবদ্ধভাবে ইঞ্জিন নৌকা দ্বারা এলাকার বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছে বলে যানা গেছে। এই অবৈধ স্থাপনার মালিক কারা, এবং এই সরকারি গাছ আত্মসাতের সাথে জড়িত কারা জানতে চাহলে বিভিন্ন অনুসন্ধানে জানা যায় ভালুকমারা গ্রামের ওয়াহাব আলীর ছেলে সিরাজ উদ্দিন (৩০) একই গ্রামের নবাগত খলিলুর রহমান এর ছেলে মহিবুর রহমান ময়ুর (৪০) মখদ্দছ আলীর ছেলে মিনহাজ আহমদ (৪৫)গং। এরা সবাই পৃথক পৃথক মালিকানায় বন বিভাগের প্রায় ২০ একর জমির বেলজিয়াম গাছ ও টিলা কেটে অবৈধভাবে বন বিভাগের জমিতে একাদিক ঘর বাড়ি তৈরি করেছে, এ ব্যাপারে এক অবৈধ স্থাপনার মালিক মুহিবুর রহমান ময়ুরের সাথে আলাপকালে সে বলে, বন বিভাগের লোকদের সাথে যোগাযোগ করেই তিনি এই অবৈধ ঘরবাড়ি তৈরি করেছেন। ও দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে এই জায়গার দখলীয় অবস্থানে রয়েছেন বলে জানায় সে। বিষয়টি তাৎক্ষণিক কানাইঘাটের বিট কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রী'র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের ডিপার্টমেন্টের অজান্তেই তারা ওই এলাকায় অবৈধভাবে ঘরবাড়ি গুলো তৈরি করেছে ও আমাদের বাগানের প্রায় ৫ লক্ষ টাকার গাছ কেটে ফেলেছে সেটার খবর তিনি পরে জেনেছেন, তবে শীঘ্রই এই আইন বিরোধী কার্যকলাপের জন্য ও এই অবৈধ ঘর বাড়ি তৈরী ও গাছ কাটার ব্যাপারে ফরেস্ট ডিপার্টমেন্ট, উল্লেখিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুরুত্বসহকারে আইনি ভূমিকা অব্যাহত রেখেছে। এবং পর্যাক্রমে আমরা সবকয়টি অবৈধ স্থাপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।