আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনির খান এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ০৯:৪৫ মিঃ, জুন ২৩, ২০২০



বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মনির খান ভাই এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি। এ সময় বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিসেস মনোয়ারা বেগম চৌধুরী মুন্নি, সাংগঠনিক সম্পাদক ডালিয়া পারভীন সালমা, কোষাধ্যক্ষ ফারুক আকন্দ, সদস্য জাহাঙ্গীর আলম ও চকবাজার থানা শাখা বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি হাফিজ আহমেদ, চকবাজার থানা শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম ওসমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের মাগফেরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র সু স্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় এবং মহামারি করোনাভাইরাস থেকে সবাইকে রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা র নিকট দোয়া করেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।