তমিজ উদ্দিন মেম্বারের মায়ের মৃত্যুতে সাংবাদিক এম এ রহমান জীবনর শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধ | ০৬:৫৬ মিঃ, জুন ২০, ২০২০



তমিজ উদ্দিন মেম্বারের মায়ের মৃত্যুতে সাংবাদিক এম এ রহমান জীবন'র শোক প্রকাশ। বাংলাদেশ আওয়ামীলীগ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য বিশিষ্ট দানবীর জনাব তমিজ উদ্দিন মেম্বারের মায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাংবাদিক এম এ রহমান জীবন। এক শোকবার্তায় তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক মহান স্বাধীনতার স্থপতি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন সাধারণ কর্মি হচ্ছেন মুলাগুলের মাটি ও মানুষের নেতা জনাব তমিজ উদ্দিন মেম্বার ও এই পরিবারটি শুধু মানুষের কল্যাণে কাজ করে যায় এবং মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো হচ্ছে তাদের পরিবারের মূল আদর্শ। তাই হঠাৎ করে এই রকম একটি বেদনাদায়ক চিরবিদায়ের এ দৃশ্যটি সবার মনে ধাক্কা লেগেছে তাই এই মরহুমার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক নিবন্ধিত রেজিঃ নং (২০৩) "আমরা মুক্তিযোদ্ধা সন্তান" কানাইঘাট উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম এ রহমান জীবন। উল্লেখিত জনাব তমিজ উদ্দিন মেম্বারের আম্মা গত ১৯ জুন শনিবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের সময় তাহার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংবাদিক এম এ রহমান জীবন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, এবং মহান আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করেন যে তমিজ উদ্দিন মেম্বারের আম্মাকে যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদায় স্থান দেন