আওয়ামীলীগের বর্ষীয়ান তিন নেতার মৃত্যুতে মালয়েশিয়ায় শোকসভা

বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া: | ০৭:৫৪ মিঃ, জুন ১৯, ২০২০



আওয়ামীলীগের বর্ষীয়ান তিন নেতার মৃত্যুতে মালয়েশিয়ায় শোকসভা বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক সভা করেছে মালয়েশিয়া আওয়ামীলীগ। বৃহস্পতিবার ১৮ জুন রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এ শোকসভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও কামরুজ্জামান কামালের সঞ্চালনায় শোক সভায় বক্তারা বলেন, প্রয়াত তিন নেতাই আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে গেছেন। তাদের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। বিএনপি-জামায়াতের স্বৈরাচারী গণবিরোধী শাসনের বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী সাহসী ভূমিকার জন্য প্রয়াত তিন নেতা চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।মোনাজাত করেন মাওলানা একরামুল হক। মোনাজাতে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা সওকত হোসেন পান্না, আওয়ামীলীগ নেতা, জসিম উদ্দিন চৌধুরী, দাতো আকতার হোসেন, মনিরুজ্জামান মনির, বশির আহমেদ ফারুক ,মোঃ রাজীব আহমেদ, মোঃ আক্তার হোসেন মিয়াজী,কুয়ালালামপুর মহানগর আওয়ামিলীগের সভাপতি এ আর মামুন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা, সহ সভাপতি আরজু আহমেদ, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সরকার, , সাচ্চু মিয়া, মফিজুল ইসলাম আরজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বি এম বাবুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোঃ সোহাগ সরকার প্রমূখ