মাদারগঞ্জে গাঁজাসহ আটক ২
মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ১০:৫৮ মিঃ, জুন ১৭, ২০২০
মাদারগঞ্জে গাঁজাসহ আটক ২ মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি জামালপুর জেলার মাদারগঞ্জে গাঁজাসহ ২ যুবক কে আটক করে পুলিশ। গতকাল রাত সাড়ে দশ টায় উপজেলার ঝাড়কাটা এলাকা থেকে সম্রাট(৩০) ও আহসান হাবীব(৩৭), কে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃত ২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে যার মামলা নং ০৯, তাং- ১৭/৬/২০ ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১)এর ১৯(ক) রুজু করা হয়। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার এস আই সুমন চক্রবর্তী জানান গোপন সংবাদে উক্ত এলাকার স্পটে অভিযান চালিয়ে ২ জন কে আটক করি। নিয়মিত মামলায় তাদের কে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।