তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর ও গাছপালা কাটার অভিযোগ
এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ১০:৫৬ মিঃ, জুন ১৭, ২০২০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর ও গাছপালা কাটার অভিযোগ। এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাখালছড়া গ্রামে এ অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। জানা যায় বাখালছড়া গ্রামের কালা মিয়ার পুত্র কবির উদ্দিন (৪০)তার প্রতিবেশী বাড়িওয়ালা মৃত আব্দুল হাসিম এর পুত্র লুৎফুর রহমান লুৎফা (৩০) এর বাড়ির বাঁশঝাড়ের একটি বাস কবির উদ্দিনের বিদ্যুতের মিটারের ড্রপ লাইনের উপরে হেলিয়া পড়িয়া কবির উদ্দিনের বসতঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়, তাৎক্ষণিক লুৎফুর রহমান লুৎফাকে, কবির উদ্দিন বিষয়টি অবগত করিলে সে বিষয়ে লুৎফা গংরা কোন গুরুত্ব বা কর্ণপাত দেননি এতে প্রায় সপ্তাহ দিন কবির উদ্দিনের বসতঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তারপরে কবির উদ্দিন একটি শুকনা বাঁশের মাথায় ধারালো বস্ত দিয়ে সেই হেলিয়ে পড়া বাঁশের উপরের অংশটুকু কেটে বিদ্যুতের দুর্ঘটনা থেকে মুক্ত হন। সেই সময় অভিযুক্ত লুৎফা গংরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কবির উদ্দিন কে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কবির উদ্দিন আরো বলেন অশ্লীল গালিগালাজ না করার জন্য আমি নিষেধ করিলে লুৎফা গংরা আরো উত্তেজিত হয়ে সংঘবদ্ধভাবে আমার বাড়িতে অনুপ্রবেশ করে লুৎফুর রহমান লুৎফা আমাকে রুইল দিয়ে পায়ের উপর একটি বাড়ি মারে এবং তার সহযোগী রাজু আহমদ আমার উপর লাঠি দিয়ে আক্রমণ করে, আমাকে রক্ষা করার জন্য আমার স্ত্রী জেসমিন বেগম এগিয়ে আসিলে লুৎফা আমার স্ত্রীর চুল মুঠি ধরে এলোপাতাড়ি ভাবে লাথি ঘুসি মারিয়া মাটিতে ফেলে দেয় ও একটি পাথর দিয়ে আমার স্ত্রীর পেটের মধ্যে ডিল নিক্ষেপ করে উক্ত ডিলে আমার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে পড়িয়া গুরুত্ব জখম প্রাপ্ত হয় এবং সেই সময় আমার স্ত্রীর গলায় থাকা ৪৮ হাজার টাকা দামের একটি স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে যায়। ও আমার বসত ঘরে অনাধিকার প্রবেশ করে আমার আসবাবপত্র ভাঙচুর করে, ঘরের বেড়া ভাঙচুর করে, এবং বাড়িতে রোপনকৃত আমার বিভিন্ন জাতের ফসলাদি গাছপালা কেটে অনুমান ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে আমাদের সুর চিৎকার শুনিয়া প্রতিবেশী সহ আসপাসের লোক আসিয়া আমাদেরকে প্রতিপক্ষের কবল হইতে রক্ষা করেন। এবং কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি ও আমার স্ত্রী উভয়ে চিকিৎসা গ্রহণ করি। আমার স্ত্রীর যখম গুরুত্ব হয়ায় কর্তব্যরত ডাক্তার তাহাকে সিওমেক হাসপাতালে রেফার্ড করলে তাকে নিয়ে সেখানে ভর্তি করি। প্রতিপক্ষের সেই আঘাতের কারনে আমার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন বেগমের গর্ভে তাকা বাচ্চা মৃত্যুবরণ করে। পরে জেসমিন বেগম এর জীবন বাঁচানোর জন্য হাসপাতালের কর্তৃপক্ষ গত ২০/০৫/২০২০ ইংরেজী তারিখে আমার স্ত্রীর গর্ভে থাকা সেই মৃত বাচ্চাটি বাহির করেন। পরবর্তীতে আমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসিলে সেই জখম জনিত কারনে পুনরায় অসুস্থ হয়ে পড়লে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি এবং বিবাদীদের বিরুদ্ধে স্থানীয় মুরব্বিয়ানদের কাছে বিচার প্রার্থী হই। কিন্তু বিবাদীরা স্থানীয় মুরব্বিয়ানদের ডাকে সাড়া না দিয়ে আরো বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দিতে থাকে তাই আমি এই সকল অত্যাচারের বিচার চেয়ে থানা পুলিশের শরণাপন্ন হই এবং একটি লিখিত অভিযোগ দায়ের করি যাতে সরেজমিন তদন্ত করে সঠিক ভাবে প্রকৃত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা গনের সুদৃষ্টি কামনা করছি।