অসহায় সাইদুল কে ঘর নির্মাণ করে দিবেন রাজু- পড়াশোনার দায়িত্ব নিলেন কামরুল
মো: আকাশ মিয়াজী | ১০:৩২ মিঃ, জুন ৯, ২০২০
চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁনপাড়া গ্রামের অসহায় হাফেজ মো: সাইদুল ইসলাম কে নিয়ে আশা টিভিতে গত ৬ জুন একটি প্রতিবেদন প্রকাশ হয়। যার শিরোনাম ছিলো - কচুয়ার অহসায় হাফেজ সাইদুলের ঘর নেই- অর্থের অভাবে পড়াশোনা বন্ধের পথে। সেই প্রতিবেদনটি নজর কারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপির একান্ত সহকারী বিশিষ্ট সমাাজ সেবক শিক্ষানূরাগী মাঝিগাছা গ্রামের অধিবাসী রাজীব আহমেদ রাজু, ও তরুন সমাজ সেবক, শিক্ষানুরাগী তেঘুরিয়া গ্রামের অধিবাসী ফ্রান্স প্রবাসী কামরুল হাসান ভূঁইয়ার। এদিকে আশা টিভির প্রতিবেদ কে মো: রাজীব আহমেদ রাজু বলেন- আমি অসহায় সাইদুল কে খুব সহসায় একটি নির্মাণ করে দিবো। আর কামরুল হাসান জানান- আলিমে ভর্তি ও পড়াশোনার সব দায়িত্ব আমি নিয়ে নিলাম। উল্লেখ সাইদুলের পিতা - মাতা থেকে ও নেই- প্রায় ২১ বছর আগে পিতা মাতার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বিধবা খালা ফজিলেতুন্নছা সাইদুল কে অন্যের বাড়ীতে কাজ করে লালন পালন করেন। অসহায় সাইদুলের পাশে মানবিক সাহায্যের হাত বাাঁড়িয়ে দেওয়ার জন্য আশা টিভি পরিবারের পক্ষ থেকে মো: রাজীব আহমেদ রাজু ও মো: কামরুল হাসান কে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা ।