জামালপুরের মাদারগঞ্জে নতুন সনাক্ত ১ ও বাড়ী লকডাউন, সকলকে স্বাস্থ্য বিধি মানার অনুরোধ ইউএনওর

মোহাম্মদ আলী জিন্নাহ্ জামালপুর প্রতিনিধি | ০৯:২৪ মিঃ, জুন ৫, ২০২০



জামালপুরের মাদারগঞ্জে নতুন সনাক্ত ১ ও বাড়ী লকডাউন, সকলকে স্বাস্থ্য বিধি মানার অনুরোধ ইউএনও'র মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি জামালপুর জেলার মাদারগঞ্জে নতুন করে আরো ১ জনের করোনা সনাক্ত হয়েছে। গতকাল রাতে রিপোর্ট পাওয়ার পর মাদারগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড পুজাঘাটি এলাকার ফজল মিয়া (৫০) করোনা আক্রান্ত হয়েছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয় করোনা আক্রান্ত পরিবারসহ সকল কে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান। করোনা আক্রান্ত ব্যাক্তির বাড়ী লকডাউন করার পরে ঐ পরিবার সহ সুবিধা বঞ্চিত ২ টি পরিবারের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ করেন ইউএনও আমিনুল ইসলাম। এ সময় মাদারগঞ্জ পৌরসভার স্থানীয় কাউন্সিলর লিয়াকত আলী ও মাদারগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা এবং ইউএনও অফিসেরসহ স্বাস্থ্য বিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে আজ শুক্রবার এ নিয়ে মাদারগঞ্জে করোনা সনাক্ত রোগী সংখ্যা দাড়ালো ১৮ জন। এর মধ্যে ১৩ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। ৪ জন রয়েছে নিজবাড়ীতে হোম আইসোলেশনে। মাদারগঞ্জে হাবিবুর রহমান বয়স (২৮) নামে একজনের করোনা সনাক্ত হওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। ঠিকানা ও মোবাইল নম্বর না থাকায়।