তারেক জিয়ার মামলার বাদী মনির খান কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জুয়েল তরফদার
মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ০৯:২২ মিঃ, জুন ৫, ২০২০
বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ ধর্মবিষয়ক উপ কমিটির সম্মানিত সদস্য ঢাকা -২ আসনের ভবিষ্যতের কান্ডারী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র স্নেহভাজন জননেতা মো: মনির খাঁনের শুভ জন্মদিন । দীর্ঘ এক বছর পর ফিরে এসেছে এই শুভ দিন টি। জননেতার শুভ জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামালপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর , জাপানের স্হায়ী বাসিন্দা, জাপান আওয়ামী লীগের সভাপতি ও শেষ কান্ডারী সংগ্রামী জননেতা জুলফিকার আলি জুয়েল তরফদার । গণ মানুষের নেতা মনির খান সম্পর্কে জুয়েল তরফদার বলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সকল কর্মসূচী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনির খাঁন দীর্ঘদিন যাবত তার নেতৃত্বে সকল তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে পালন করে আসছেন। জনগনের সাথে খুব দ্রুতই মিশে যান তিনি সমাজের মানুষ কে মনিব মনে করে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস কে মহামারী ঘোষনার করার পর বাংলাদেশে অনেক নেতাকর্মী যারা নিজেদের জিবন রক্ষার তাগিদে ঘরে আবদ্ধ আছেন জনগণের কোনো খোঁজ খবর রাখেনি। করোনায় দেশের এই ক্রান্তিলগ্নে জনসাধারণের কষ্টের কথা ভেবে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নিয়ে ছুটে বেরিয়েছেন দিনের পর দিন। করোনায় লকডাউনে ও অসংখ্য মানুষের সেবা করেছেন ।তিনি আরো ও বলেন তারেক জিয়ার মামলার বাদী হয়ে মনির খাঁন আলোচনায় আসেন এবং দলের জন্য ,দেশের জন্য ,জনগনের সব সময় কাজ করে যাচ্ছেন।যার ফলশ্রুতিতে তিনি হয়ে উঠেছেন বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র স্নেহভাজন ও আস্থার প্রতিক। বঙ্গবন্ধুর সু যোগ্য কন্যা মানবতার মা জাতিসংঘ ঘোষিত সারা বিশ্বের ৩য় সৎ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র নেতৃত্বে আগামী দিনে জনগণের পাশে থেকে ঢাকা ২ আসনের জনসাধারণ কে সেবা করার প্রত্যয়ে বাংলাদেশ কে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে হবে। এজন্য বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা মোঃ মনির খাঁন এর জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন জাপান আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলি জুয়েল তরফদার।