করোনায় মৃত্যুবরণকারী ২ পুলিশ সদস্যের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করলেন
মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ০৪:১৭ মিঃ, জুন ৪, ২০২০
করোনায় মৃত্যুবরণকারী ২ পুলিশ সদস্যের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করলেন জামালপুর জেলা পুলিশ মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি ঢাকা মেট্রো পলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) র পক্ষে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দুই পুলিশ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ প্রদান করেছেন জামালপুর জেলা পুলিশ। আজ বুধবার দুপুরে জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই অর্থ প্রদান করা হয়েছে। পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিন। এ সময়জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও শাহ শিবলী সাদিক, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জামালপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে ডিএমপিতে কর্মরত অবস্থায় এসআই সুলতানুল আরেফিন ও কনস্টেবল আশেক মাহমুদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলামের পক্ষ থেকে ২য় ধাপে প্রত্যেক পরিবারকে দুই লক্ষ করে মোট চার লক্ষ টাকা নগদ প্রদান করা হয়। এর পূর্বে ১ম ধাপে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ২ পুলিশ পরিবারের সদস্যদের মাঝে সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।